আয় শুরু করতে যা যা জানা দরকার
লগইন থেকে শুরু করে bKash-এ টাকা নেওয়া, মেম্বারশিপ আর নিজের ডোমেইন। সব ধাপে ধাপে বুঝিয়ে বলা আছে।
আমরা এখনো লঞ্চ করিনি, তবে গাইডগুলো এখনই পড়ে রাখতে পারেন। ওয়েটলিস্টে নাম লেখান
সব গাইড,বিষয় ধরে সাজানো
যেটা জানতে চান, সেই গাইড দিয়েই শুরু করুন। কোন গাইডে কী আছে, খোলার আগেই দেখে নিন।
শুরু করা
অনলাইনে আয়ের উপায়, লগইন আর নিজের ডোমেইন। প্রথম দিনে যা যা লাগে।
৩টা গাইডবাংলাদেশে ক্রিয়েটররা কীভাবে অনলাইনে আয় করবেন
লাইসেন্স বা বিদেশি গেটওয়ে ছাড়াই বাংলাদেশ থেকে আয়ের চারটা উপায়, কোনটায় কত আয় হয় তার হিসাবসহ।
কীভাবে লগইন করবেন
Google, Facebook, GitHub বা শুধু ইমেইল দিয়ে কীভাবে লগইন করবেন, ধাপে ধাপে।
নিজের ডোমেইন পেজে ফরোয়ার্ড করবেন যেভাবে
নিজের ডোমেইন আপনার পেজে ফরোয়ার্ড করুন। Namecheap, GoDaddy আর Cloudflare-এ ধাপে ধাপে দেখানো আছে।
পেমেন্ট
bKash আর Nagad-এ সাপোর্টারদের টাকা নেওয়া, আর সেই টাকা হাতে পাওয়া।
১টা গাইডbKash ও Nagad দিয়ে ক্রিয়েটর পেমেন্ট নেওয়ার গাইড
সাপোর্টাররা কীভাবে টাকা দেন, আর আপনি কীভাবে bKash, Nagad বা ব্যাংকে টাকা তোলেন।
ফিচার গাইড
মেম্বারশিপ চালু করা আর ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করা।
২টা গাইডক্রিয়েটর মেম্বারশিপ কীভাবে শুরু করবেন
মেম্বারদের কী দেবেন, দাম কত রাখবেন, আর মেম্বারদের কীভাবে ধরে রাখবেন।
বাংলাদেশে ডিজিটাল প্রোডাক্ট বিক্রির গাইড
ই-বুক হোক বা টি-শার্ট, নিজের শপ খুলে কীভাবে বিক্রি শুরু করবেন, ধাপে ধাপে।
প্রশ্ন আপনার, উত্তর আমাদের
কীভাবে শুরু করবেন, কীভাবে টাকা পাবেন আর খরচ কত, সবকিছুর উত্তর এখানে।
FAQ পেজে আরো দেখুনহবে নাকি Coffee ব্যবহার করতে কি ট্রেড লাইসেন্স বা TIN লাগবে?
না। প্রতিটা লেনদেনে আইনের চোখে বিক্রেতা আমরাই, তাই নিয়মকানুন, ট্যাক্স কাটা আর কাগজপত্র সব আমরাই সামলাই। শুধু একটা ফোন হলেই আয় শুরু করতে পারবেন।
গাইডে বিস্তারিত পড়ুনআমার ফলোয়ার কম, তাও কি কাজে লাগবে?
হ্যাঁ। ফলোয়ারের কোনো মিনিমাম নেই, সেটআপ খরচও নেই। অনেক ক্রিয়েটর প্রথম সাপোর্টার থেকেই আয় শুরু করেন।
Patreon, Ko-fi বা Buy Me a Coffee সরাসরি ব্যবহার করলে কী সমস্যা?
এই প্ল্যাটফর্মগুলো বাংলাদেশে পেআউট দেয় না। হবে নাকি Coffee? সরাসরি bKash, Nagad, Rocket বা বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায়, তাই বিদেশি পেআউট নিয়ে কোনো ঝামেলা নেই।
গাইডে বিস্তারিত পড়ুনকত তাড়াতাড়ি টাকা হাতে পাব?
পরিচয় যাচাই (KYC: আইন মেনে একবার NID আর ছবি দিয়ে যাচাই) হয়ে গেলে, bKash, Nagad বা Rocket-এ কর্মদিবসের ২৪ ঘণ্টার মধ্যে টাকা পাঠিয়ে দিই। কর্মদিবস মানে রবিবার থেকে বৃহস্পতিবার (ঢাকা সময়), সরকারি আর ব্যাংক ছুটি বাদে। ব্যাংকে নিলে আরও ২–৩ কর্মদিবস লাগে।
গাইডে বিস্তারিত পড়ুনআমি আসলে কী কী বিক্রি করতে পারব?
কফি গিফট, মেম্বারশিপ, পেইড নিউজলেটার, নিজের শপে ডিজিটাল বা ফিজিক্যাল প্রোডাক্ট, আর কোর্স, টিউটোরিয়াল, ১-অন-১ কনসাল্টেশন, হায়ারিংসহ ৩০+ সার্ভিস (শিগগিরই আসছে)। সবকিছু একটা লিংক থেকেই।
গাইডে বিস্তারিত পড়ুনশুরু করতে কত খরচ হবে?
আগে থেকে কোনো খরচ নেই, মাসিক বিলও নেই। আয় হলেই শুধু প্ল্যাটফর্ম ফি কাটা হয়, আর পেমেন্ট গেটওয়ের খরচ এর মধ্যেই ধরা। আজকের রেট প্রাইসিং পেজে দেখুন।
গাইডে বিস্তারিত পড়ুন