লেখায় যান
ওয়েটলিস্টে যোগ দিন

ব্রাউজারে hobenakicoffee.com/app/login খুলুন। এখান থেকেই সাইন ইন করবেন।

এখানে কয়েকটা অপশন পাবেন। যেটা আপনার সুবিধা, সেটাই বেছে নিন।

Google, Facebook বা GitHub দিয়ে লগইন

Google, Facebook বা GitHub দিয়ে লগইন অংশে যান

এই অ্যাকাউন্টগুলোর কোনোটা থাকলে এটাই সবচেয়ে তাড়াতাড়ি হয়।

  1. Google, Facebook বা GitHub বাটনে ক্লিক করুন।
  2. লগইন করতে বললে করে নিন। আগে থেকেই লগইন করা থাকলে শুধু অ্যাকাউন্টটা বেছে নিন।
  3. পারমিশন চাইলে দিয়ে দিন।

ব্যস। সাথে সাথে লগইন হয়ে ‘হবে নাকি Coffee?’-তে ফিরে আসবেন।

Google, Facebook বা GitHub অ্যাকাউন্ট নেই? সমস্যা নেই, শুধু ইমেইল দিয়েও লগইন করা যায়।

  1. পেজের নিচে “অথবা ইমেইল দিয়ে করুন” অংশে যান।
  2. বক্সে ইমেইল লিখুন।
  3. কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। আপনি রোবট না, সেটা দেখতে একটা ছোট সিকিউরিটি চেক হবে।
  4. লগইন করুন বাটনে ক্লিক করুন।
  5. ইমেইল খুলুন। ‘হবে নাকি Coffee?’ থেকে আসা কোডটা লগইন পেজে লিখুন।

হয়ে গেল, আপনি লগইন করেছেন। কোনো পাসওয়ার্ড মনে রাখতে হবে না।

পাঠানোর আগে ইমেইলটা একবার মিলিয়ে নিন। কোডটা ওই ইমেইলেই যাবে। কোডের সময় শেষ হলে নতুন কোড নিন।

লগইন পেজের ওপরে ডানদিকে ভাষা বদলানোর দুটো বাটন আছে: বাংলা আর ইংরেজি। যেটায় ক্লিক করবেন, পুরো পেজ সাথে সাথে সেই ভাষায় চলে যাবে।

লগইনের পর কী করতে পারবেন?

লগইনের পর কী করতে পারবেন? অংশে যান

আপনি সাপোর্টার হন বা ক্রিয়েটর, লগইনের পর যা যা করা যায়:

সাপোর্টার হিসেবে:

  • ক্রিয়েটরকে সাপোর্ট করুন: ছোট একটা টিপ পাঠান, এক কাপ কফি খাওয়ানোর মতো
  • কেনাকাটা করুন: পছন্দের ক্রিয়েটরের প্রোডাক্ট কিনুন
  • নিউজলেটার সাবস্ক্রাইব করুন: শুধু সাবস্ক্রাইবারদের জন্য লেখা পড়ুন

ক্রিয়েটর হিসেবে:

  • কফি গিফট নিন: সাপোর্টারদের কাছ থেকে টিপ পান
  • নিজের প্রোডাক্ট বেচুন: শপ খুলুন
  • নিউজলেটার শুরু করুন: সাবস্ক্রাইবারদের জন্য আলাদা কনটেন্ট পোস্ট করুন

আরও ৩০+ সার্ভিস নিয়ে কাজ চলছে, যেমন ১:১ পরামর্শ আর ক্রিয়েটর হায়ার করা। এগুলো শিগগিরই আসছে।

এখনো সমস্যা হচ্ছে?

এখনো সমস্যা হচ্ছে? অংশে যান

পেজটা কি কাজে লেগেছে?

নিচের বাটনে চাপ দিয়ে জানান। লগইন করতে হবে না।