নিজের ডোমেইন পেজে ফরোয়ার্ড করবেন যেভাবে
আপনার পেজ চালাতে কোনো ডোমেইন লাগে না। hobenakicoffee.com/@yourname লিংকটাই যথেষ্ট। তবে আগে থেকে একটা ডোমেইন কেনা থাকলে সেটাও কাজে লাগাতে পারেন। ভিজিটিং কার্ডে, ভিডিওতে বা বায়োতে নিজের ডোমেইন দিন। কেউ সেটা খুললে সোজা আপনার পেজে চলে আসবে।
এটাকে বলে ডোমেইন ফরোয়ার্ডিং। যেখান থেকে ডোমেইন কিনেছেন, সেখানেই কয়েক মিনিটে সেট করা যায়। আমাদের এখানে কিছু করতে হয় না।
ফরোয়ার্ড করলে কী হয়, কী হয় না
ফরোয়ার্ড করলে কী হয়, কী হয় না অংশে যানকেউ yourdomain.com খুললে ব্রাউজার তাকে hobenakicoffee.com/@yourname-এ পাঠিয়ে দেয়। ব্যাপারটা এটুকুই।
- পেজ থাকে
hobenakicoffee.com-এ। আপনার ডোমেইন শুধু সেখানে পাঠিয়ে দেয়, পেজটা আপনার ডোমেইনে চলে না। - অ্যাড্রেস বারে
hobenakicoffee.comদেখাবে। ফরোয়ার্ড হওয়ার পর ঠিকানা বদলে যায়, আপনার ডোমেইন আর দেখা যায় না। - সাইন ইন আর পেমেন্ট হয়
hobenakicoffee.com-এ। সাপোর্টারদের বলে দিতে পারেন: টাকা দেওয়ার সময় অ্যাড্রেস বারে এই ঠিকানা থাকলে ঠিক জায়গাতেই আছেন। - আপনার ডোমেইনের কোনো তথ্য আমাদের কাছে থাকে না। পুরো সেটিং থাকে আপনার ডোমেইনের ড্যাশবোর্ডে। বদলাতে বা বন্ধ করতে হলে সেখানেই করবেন।
শুরুর আগে চারটা জিনিস জেনে নিন
শুরুর আগে চারটা জিনিস জেনে নিন অংশে যান১. যেটা খালি আছে সেটাই ফরোয়ার্ড করুন: সাবডোমেইন বা পুরো ডোমেইন। ডোমেইনে আগে থেকে ওয়েবসাইট থাকলে একটা সাবডোমেইন ফরোয়ার্ড করুন, যেমন shop.yourdomain.com। ডোমেইন খালি পড়ে থাকলে পুরোটাই (yourdomain.com) ফরোয়ার্ড করতে পারেন।
২. টেম্পোরারি (৩০২) রিডাইরেক্ট বেছে নিন, পার্মানেন্ট (৩০১) না। ব্রাউজার ৩০১ অনেকদিন মনে রাখে। পরে ইউজারনেম বদলালে যারা আগে একবার আপনার ডোমেইন খুলেছেন, তাদের ব্রাউজার পুরোনো লিংকেই পাঠাতে থাকবে। ৩০২-তে এই ঝামেলা নেই।
৩. পাথ ফরোয়ার্ডিং চালু রাখুন। তাহলে yourdomain.com/shop খুললে hobenakicoffee.com/@yourname/shop খুলবে, মানে সোজা আপনার শপ। বন্ধ থাকলে যে লিংকই দিন, সবাই আপনার মূল পেজে গিয়ে পড়বে।
৪. ইউজারনেম বদলালে ফরোয়ার্ডিংও বদলাতে হবে। ফরোয়ার্ডিং নিজে থেকে আপডেট হয় না। ইউজারনেম বদলানোর পরপরই ডোমেইনের ড্যাশবোর্ডে গিয়ে নতুন লিংকটা বসিয়ে দিন।
যে লিংকে ফরোয়ার্ড করবেন সেটা হলো https://hobenakicoffee.com/@yourname। yourname-এর জায়গায় নিজের ইউজারনেম দিন। লিংকে ভাষা বা বাড়তি পাথ জুড়তে হবে না। নিচে কোনো কোম্পানির ধাপে বলা থাকলে তবেই শেষে / বা অন্য কিছু বসাবেন।
যেকোনো কোম্পানিতে যেভাবে করবেন
যেকোনো কোম্পানিতে যেভাবে করবেন অংশে যানসব কোম্পানির ড্যাশবোর্ড আলাদা, কিন্তু ধাপগুলো মোটামুটি একই।
- যেখান থেকে ডোমেইন কিনেছেন, সেখানে সাইন ইন করে ডোমেইনের সেটিংসে যান।
Forwarding,URL RedirectবাRedirectনামের অপশনটা খুঁজুন। সাধারণত DNS সেটিংসের ভেতরে থাকে।- কোনটা ফরোয়ার্ড হবে বেছে নিন: পুরো ডোমেইন, নাকি একটা সাবডোমেইন।
- কোথায় যাবে, সেই ঘরে লিখুন
https://hobenakicoffee.com/@yourname। - রিডাইরেক্টের ধরন দিন
Temporaryবা302। - পাথ ফরোয়ার্ডিংয়ের অপশন থাকলে চালু করুন।
MaskingবাFrameবেছে নেবেন না। এতে পেজটা একটা ফ্রেমের ভেতর খোলে, আর অনেক সাইটে সেটা কাজ করে না।- সেভ করুন। কিছুক্ষণ পর নিজের ডোমেইন খুলে দেখুন, তারপর একটা পাথ দিয়েও দেখুন, যেমন
yourdomain.com/shop।
নিচে তিনটা জনপ্রিয় কোম্পানির ধাপ আলাদা করে দেওয়া আছে। ওদের নিজেদের হেল্প পেজ দেখে লেখা। ড্যাশবোর্ডের লেখা ইংরেজিতে থাকে, তাই বাটন আর ঘরের নামগুলো ইংরেজিতেই রেখেছি।
Namecheap
Namecheap অংশে যান- সাইন ইন করে ডোমেইনের পাশে
Manage-এ ক্লিক করুন। Advanced DNSট্যাবে যান, তারপরAdd New Record-এ ক্লিক করুন।Type-এ বেছে নিনURL Redirect Record।Host-এ পুরো ডোমেইনের জন্য@দিন, সাবডোমেইনের জন্য তার নাম (যেমনshop)।Value-তে লিখুনhttps://hobenakicoffee.com/@yourname/। শেষের/বাদ দেবেন না।- রিডাইরেক্টের ধরন
Unmaskedরাখুন, তারপর সেভ করুন।
Namecheap-এ Unmasked মানেই ৩০২। Permanent (301) বা Masked বেছে নেবেন না।
পাথ ফরোয়ার্ডিংয়ের আলাদা সুইচ Namecheap-এ নেই। লিংকের শেষে / থাকলে তবেই পাথ সাথে যায়, না থাকলে সব লিংক মূল পেজে গিয়ে পড়ে। এই নিয়মটা Namecheap-এর একটা পুরোনো হেল্প পেজে লেখা, তাই সেভ করার পর yourdomain.com/shop খুলে একবার মিলিয়ে নিন।
একই Host-এ আগে থেকে অন্য রেকর্ড (A, CNAME, ALIAS বা আরেকটা URL Redirect) থাকলে সেটা সরিয়ে দিন, নইলে ফরোয়ার্ড কাজ করবে না। চালু হতে ৩০ মিনিট পর্যন্ত লাগতে পারে।
GoDaddy
GoDaddy অংশে যানDomain Portfolio-তে সাইন ইন করে ডোমেইনটা বেছে নিন।DNSট্যাবে গিয়েForwarding, তারপরAdd Forwarding-এ ক্লিক করুন।- পুরো ডোমেইনের জন্য
Domain, সাবডোমেইনের জন্যSubdomainবেছে নিয়ে নামটা লিখুন। - লিংকের শুরুতে
https://বেছে নিয়ে লিখুনhobenakicoffee.com/@yourname। - ফরোয়ার্ডের ধরন দিন
Temporary (302), তারপরSave-এ ক্লিক করুন।
Permanent (301) বা Forward with masking বেছে নেবেন না।
GoDaddy-তে পাথ ফরোয়ার্ডিংয়ের কোনো সেটিং নেই। পাথ সাথে যায় কি না, সেটাও ওদের হেল্প পেজে লেখা নেই। তাই সেভ করার পর yourdomain.com/shop খুলে দেখুন। শপ খুললে সব ঠিক আছে। মূল পেজে গিয়ে পড়লে দুটো রাস্তা আছে। এক, নিজের ডোমেইনটা শুধু পেজের ঠিকানা হিসেবে দিন, আর প্রোডাক্ট বা পোস্ট শেয়ার করুন পুরো hobenakicoffee.com লিংক দিয়ে। দুই, ডোমেইনের DNS Cloudflare-এ নিয়ে নিচের নিয়মে ফরোয়ার্ড করুন।
পুরো ডোমেইন ফরোয়ার্ড করলে GoDaddy ডোমেইনের @ A রেকর্ড নিজে বদলে লক করে দেয়। www দিয়েও কাজ করাতে চাইলে www-এর CNAME রেকর্ডটা @-এ পয়েন্ট করুন। বেশিরভাগ সময় এক ঘণ্টার মধ্যে চালু হয়, তবে ৪৮ ঘণ্টা পর্যন্ত লাগতে পারে।
Cloudflare
Cloudflare অংশে যানডোমেইনের DNS Cloudflare-এ থাকলে তবেই এই নিয়ম কাজ করবে। রিডাইরেক্ট রুল ফ্রি প্ল্যানেও আছে।
- Cloudflare ড্যাশবোর্ডে ডোমেইনটা খুলে
Rules-এরOverviewপেজে যান। Create rule, তারপরRedirect Ruleবেছে নিন। রুলের একটা নাম দিন।When incoming requests match-এ বেছে নিনWildcard pattern।Request URL-এ লিখুনhttp*://shop.yourdomain.com/*। পুরো ডোমেইন হলেhttp*://yourdomain.com/*।Target URL-এ লিখুনhttps://hobenakicoffee.com/@yourname/${2}।Status code-এ302বেছে নিন। না বদলালে ৩০১ থেকে যায়।Preserve query stringচালু করুন, তারপরDeploy-এ ক্লিক করুন।
এখানে পাথ ফরোয়ার্ডিংয়ের কাজটা করে ${2}। Request URL-এর শেষের * যে পাথটা ধরে, ${2} সেটাই নতুন লিংকের শেষে বসিয়ে দেয়।
যে নামটা ফরোয়ার্ড করছেন (যেমন shop), তার একটা DNS রেকর্ড থাকতে হবে, আর সেটা Proxied থাকতে হবে। নইলে রুল চলবে না। রেকর্ড না থাকলে ড্যাশবোর্ড নিজেই বানিয়ে নিতে বলতে পারে।
পরে ইউজারনেম বদলালে
পরে ইউজারনেম বদলালে অংশে যানড্যাশবোর্ডে ফিরে গিয়ে পুরোনো লিংকের জায়গায় নতুনটা বসিয়ে দিন: https://hobenakicoffee.com/@newname। Namecheap-এ শেষের / আর Cloudflare-এ ${2} রাখতে ভুলবেন না। ৩০২ বেছে নিয়ে থাকলে নতুন লিংক তাড়াতাড়িই চালু হয়ে যাবে।
তথ্যসূত্র
তথ্যসূত্র অংশে যানঅক্টোবর ২০২৬-এ কোম্পানিগুলোর এই হেল্প পেজগুলো দেখে ধাপগুলো লিখেছি। পেজগুলো ইংরেজিতে। ড্যাশবোর্ড বদলালে বাটনের নাম একটু এদিক-ওদিক হতে পারে।
- ডোমেইনে URL রিডাইরেক্ট সেট করা, Namecheap।
Advanced DNS-এর ধাপ আর রিডাইরেক্টের কী কী ধরন আছে। - রিডাইরেক্টের ধরন, Namecheap। কোনটা ৩০১, কোনটা ৩০২, আর মাস্কিং করলে কী হয়।
- পাথ আর প্যারামিটারসহ রিডাইরেক্ট, Namecheap। লিংকের শেষে
/থাকলে পাথও সাথে যায়। - ডোমেইন ফরোয়ার্ড করা, GoDaddy। ফরোয়ার্ডিংয়ের ধাপ,
@রেকর্ড লক হওয়া, আর চালু হতে কত সময় লাগে। - ড্যাশবোর্ডে রিডাইরেক্ট রুল বানানো, Cloudflare। ড্যাশবোর্ডের ধাপ।
- রিডাইরেক্ট রুলের সেটিংস, Cloudflare। স্ট্যাটাস কোড, আর কিছু না বদলালে ৩০১-ই থাকে।
- অন্য ঠিকানায় রিডাইরেক্টের উদাহরণ, Cloudflare। ওয়াইল্ডকার্ড প্যাটার্ন আর
${2}। - রিডাইরেক্ট নিয়ে মূল পেজ, Cloudflare। ফ্রি প্ল্যানে আছে কি না, আর প্রক্সি করা রেকর্ড কেন লাগে।
- DNS রেকর্ডের প্রক্সি স্ট্যাটাস, Cloudflare। রেকর্ডের পাশে
Proxiedলেখা থাকলে কী বোঝায়।
পেজটা কি কাজে লেগেছে?
নিচের বাটনে চাপ দিয়ে জানান। লগইন করতে হবে না।