মূল অংশে যান
শীঘ্রই আসছে, ওয়েটলিস্টে যোগ দিন

শূন্য থেকে শুরু হোক আপনার ডিজিটাল বিজনেস

শুরু করতে কোনো খরচ নেই। কনটেন্ট, প্রোডাক্ট আর আয়ের হিসাব এক জায়গায়। প্রথম আয় হাতে আসা পর্যন্ত আমরা পাশে আছি।

ওয়েটলিস্টে নাম লেখান

নিজের AI অ্যাপ থেকেই পেজ চালাননতুন
পেমেন্ট

সবাই সাপোর্ট করেন চেনা উপায়ে

সাপোর্টাররা নিজেদের চেনা উপায়ে পেমেন্ট করেন। সেই টাকা আপনার আয়ের হিসাবে জমা হয়।

  • bKash, Nagad, Rocket, কার্ড, ব্যাংক, Bangla QR, ইত্যাদি।
  • বিদেশের কার্ডেও চলে, বিল হয় টাকায়
  • সাপোর্টারের নতুন কোনো অ্যাপ লাগে না
সাপোর্টারদের জন্য বিস্তারিত

দোয়েল বলছে: টাকা দিতে কাউকে নতুন কিছু শিখতে হয় না।

সমস্যাটা কোথায়?

সমস্যা: কাজ আছে। টাকা নেওয়ার উপায় নেই।

নুসরাত ছবি আঁকেন। ফ্রিল্যান্সের কাজ করেন, আর কিছুদিন হলো কনটেন্টও বানাচ্ছেন। অনেকেই নুসরাতের ছবি কিনতে চান, পাশে থাকতে চান। কিন্তু নুসরাত ওয়েবসাইট বানাতে জানেন না। গেটওয়ের জন্য লাগে ট্রেড লাইসেন্স, TIN আর ব্যাংকের চুক্তি, আর Stripe বা PayPal বাংলাদেশে পেআউট দেয় না। তাই যারা চান, তারা নুসরাতকে সহজে খুঁজে পান না, কাজের কথা বলতে পারেন না, সঠিকভাবে পেমেন্ট পাঠানোর রাস্তাও পান না।

  • ক্লায়েন্ট বলেছিলেন কালই টাকা দেবেন, ১২ দিন পার
  • bKash-এ টাকা আসে নম্বর থেকে, কে পাঠাল বোঝা যায় না
  • কে টাকা দিলেন, কে দিলেন না, সব হিসাব এই খাতায়। খাতা হারালে হিসাবও হারায়।

নুসরাত আমাদের গল্পের চরিত্র, সত্যিকারের কেউ না। বোঝাতে সুবিধা হয় বলে রেখেছি।

দোয়েল বলছে: এই রাতটা অনেক ক্রিয়েটরেরই চেনা।

নুসরাত একা নন

ঢাকা থেকে সিলেট, খুলনা থেকে শ্রীমঙ্গল। কারও ফলোয়ার লাখখানেক, কারও হাতে গোনা কয়েকজন। গল্পটা তবু একই: কাজ আছে, শুধু টাকা আসার পথটা নেই।

এরা সবাই গল্পের চরিত্র, বোঝাতে সুবিধা হয় বলে রেখেছি। কারও সাথে মিলে গেলে সেটা এমনিই মিলে গেছে।

দোয়েল বলছে: আপনার গল্পটাও কি এমন?

  • রেসিপির একটা ই-বুক বানিয়েছি। বিক্রি করব কীভাবে, টাকাটা নেব কীভাবে, বুঝি না।

    রাফি

    রান্নার ইউটিউবার, চট্টগ্রাম

  • প্রতি সপ্তাহে কবিতা লিখি, কয়েকজন নিয়মিত পড়েন। একটা টাকাও আসে না।

    আয়েশা

    কবি, সিলেট

  • ফ্যানরা পাশে থাকতে চায়, কিন্তু মাসে মাসে সাপোর্ট দেওয়ার কোনো ব্যবস্থাই নেই।

    শুভ

    গানের মানুষ, খুলনা

  • নোটের টাকা আসে bKash-এ, হিসাব রাখি খাতায়। একটা মিস হলেই গোলমাল।

    তানিয়া আপা

    এইচএসসি ফিজিক্সের টিউটর, রাজশাহী

  • স্ট্রিমে অনেকেই সাপোর্ট করতে চায়। বেশিরভাগের তো কার্ডই নেই।

    জায়ান

    গেম স্ট্রিমার, ঢাকা

  • ঢাকার লোকজন চা-বাগানের ছবির প্রিন্ট চায়। কুরিয়ার, টাকা, হিসাব, একা সামলাই কী করে?

    মেঘ

    ফটোগ্রাফার, শ্রীমঙ্গল

দোয়েল বলছে: আসুন, দেখাই এখন নুসরাতের দিনটা কেমন যায়।

এক দিনে, এক পেজে

নুসরাতের একটা দিন: হবে নাকি Coffee? দিয়ে নুসরাতের দিন এখন অনেক সহজে চলে

কফি, অর্ডার, লেখা, পেআউট, সব চলে একটা পেজ থেকে। টাকার হিসাব নিয়ে আর মাথা ঘামাতে হয় না, নুসরাত মন দেন ছবি আঁকায়।

  1. রাহিম ৩টা কফি পাঠালেনমেট্রো, লাইন ৬
  2. শপে নতুন অর্ডার এলোমিরপুরের স্টুডিও
  3. নতুন লেখা গেল ১,২৪০ জনের ইমেইলেছাদে বসে
  4. ৳৪৫,০০০ গেল bKash-এবাসায়

ফেব্রুয়ারিএক সন্ধ্যায়

  1. নাম, ছবি, দুই লাইনের পরিচয়পেজের ঠিকানা হলো নিজের নামে।
  2. প্রথম লেখাসবার জন্য ফ্রি একটা পোস্ট দিয়ে শুরু।
  3. লিংকটা শেয়ারFacebook, Instagram আর YouTube-এর বায়োতে একটাই লিংক।
  4. পেআউটের আগে একবার NIDট্রেড লাইসেন্স লাগে না। প্রথম পেআউটের আগে শুধু পরিচয়টা ভেরিফাই করে নিতে হয়।

মোড় ঘোরা: সব শুরু সেই সন্ধ্যায়, যখন নুসরাত হবে নাকি Coffee? খুঁজে পেলেন

এক বন্ধু একটা লিংক পাঠিয়েছিল। নুসরাত ছাদে বসে ল্যাপটপ খুললেন, আর চা ঠান্ডা হওয়ার আগেই পেজ রেডি। কোনো ফর্ম জমা দিতে হলো না, কোনো অফিসে যেতে হলো না।

দোয়েল বলছে: শুরু করতে টাকা লাগে না, ব্যবসার কাগজও না।

পরদিন সকালমেট্রো, লাইন ৬

নুসরাতকে কফি পাঠান

  • ১টা কফি৳২০
  • ৩টা কফি৳৬০
  • ৫টা কফি৳১০০

রাহিম

আপনার আঁকা বর্ষার রিকশাটা এখন আমার ফোনের ওয়ালপেপার।

ফি-টা আমি দিচ্ছি

bKash-এ ৳৬০ পাঠান
কফি গিফট

প্রথম কফিটা এল মেট্রো থেকে

রাহিম অনেক দিন ধরে নুসরাতের আঁকা দেখছেন, তার খুব ভালো লাগে। তিনি চান, এই কাজ আরও মানুষ দেখুক। তাই অফিসে যাওয়ার পথে মেট্রোতে বসেই ৩টা কফি পাঠালেন, সাথে ছোট্ট একটা নোট। পরের স্টেশন আসার আগেই কাজ শেষ।

  • সাপোর্টারের অ্যাকাউন্ট লাগে না
  • একটা কফি ৳২০, যতগুলো খুশি পাঠানো যায়
  • আপনি নোট আর নোটিফিকেশন পান। সাপোর্টার সাইন ইন করে টাকা দিলে একটা রিসিটও পান
কফি গিফট নিয়ে বিস্তারিত

দোয়েল বলছে: নোটগুলো নুসরাত জমিয়ে রাখেন। মন খারাপের দিনে পড়েন।

মার্চক্যাফের জানালার ধারে

ব্লগ পোস্ট

লেখা থেকে আয়: আঁকার পেছনের গল্প নিয়ে নুসরাত ব্লগ লেখা শুরু করলেন

কিছু লেখা সবার জন্য ফ্রি, তাতে নতুন পাঠক আসে। রং বাছাই বা অর্ডারের দাম ঠিক করার মতো বিস্তারিত লেখাগুলো রাখেন প্রিমিয়াম মেম্বারদের জন্য। আয়টা আসে ওই লেখাগুলো থেকেই।

  • প্রতিটা পোস্টে ঠিক করুন কারা পড়বেন: সবাই, মেম্বাররা, নাকি যারা লেখাটা আলাদা কিনবেন
  • পাবলিশ করলেই নতুন পোস্ট পৌঁছে যায় পাঠকদের ইমেইলে
  • AI দিয়ে লেখা ঘষামাজা, আগের ভার্সনও সেভ থাকে

দোয়েল বলছে: ফ্রি লেখা পড়ে নতুন পাঠক আসে। ভালো লাগলে তারাই মেম্বার হন।

মার্চের শেষেরবিবারের ভিডিও রেকর্ডিং

মেম্বারশিপ

৳১৫০

প্রতি মাসে

মেম্বারদের জন্য রাখা সব পোস্ট, রবিবারের ভিডিওসহ

মেম্বার হোন
মেম্বারশিপ

মেম্বারশিপ: রবিবার এলেই মেম্বারদের জন্য নতুন ভিডিও

কয়েকজন সাপোর্টার প্রতি মাসে পাশে থাকতে চাইলেন। নুসরাত একটা মাসিক মেম্বারশিপ চালু করলেন, এখন প্রতি রবিবার মেম্বারদের জন্য আঁকার একটা ভিডিও দেন।

  • একটাই মাসিক মেম্বারশিপ, দাম ঠিক করেন আপনি
  • মেম্বার আগে টাকা দেন, কার্ড থেকে আপনা-আপনি কাটে না
  • মেম্বারশিপ শেষ হওয়ার আগে মেম্বারের কাছে রিমাইন্ডার ইমেইল চলে যায়

দোয়েল বলছে: চুপচাপ কারও টাকা কাটে না, তাই মেম্বাররাও নিশ্চিন্তে থাকেন।

চৈত্রের শেষ সপ্তাহপহেলা বৈশাখের আগে

শপ

দোকান: বৈশাখের ভিড়েও দোকান চলল নিজে নিজে

পহেলা বৈশাখের আগের সপ্তাহে অর্ডার এল ১৮৬টা। নুসরাত AI-কে এক লাইনে বললেন বৈশাখের রঙ চাই, পুরো দোকান সেজে গেল। অফারের টাইমার, ডাউনলোড লিংক আর ট্র্যাকিং চলল নিজে নিজেই। নুসরাত বসে বসে চা খেলেন।

  • ডিজিটাল জিনিস পেমেন্টের সাথে সাথে ডাউনলোড
  • যে প্রোডাক্টে চান, সেটায় ক্যাশ অন ডেলিভারি
  • ক্রেতার জন্য অর্ডার ট্র্যাকিং পেজ

দোয়েল বলছে: রাত তিনটায় কেউ ওয়ালপেপার কিনলেও নুসরাতকে জাগতে হয় না।

আয় আর পেআউট

টাকা হাতে পাওয়া: মাস শেষে টাকা এল নিজের bKash-এ

কফি, শপ আর মেম্বারশিপের টাকা জমছিল। মাসের শেষ দিন চায়ের দোকানে বসে নুসরাত প্রথম পেআউট চাইলেন। পরদিন দুপুরেই টাকা ঢুকল নিজের bKash-এ।

  • ফি আগেই কাটা হয়, তাই আয়ের ঘরে যে টাকা দেখেন, পুরোটাই আপনার
  • ৳৫০০ জমলেই পেআউট চাইতে পারেন, কোনো ফি ছাড়া
আয় আর পেআউট নিয়ে বিস্তারিত

দোয়েল বলছে: সাপোর্টার টাকা দেওয়ার সাথে সাথেই টাকাটা আপনার।

আষাঢ়বৃষ্টির দিনের আর্ট মেলা

পাবলিক পেজ

লোকে যেভাবে খুঁজে পায়: বৃষ্টির দিনেও লোকে ঠিক খুঁজে নিল

বর্ষার এক আর্ট মেলায় নুসরাত পোস্টকার্ড দিলেন, পেছনে একটা QR কোড। বাসায় ফিরে স্ক্যান করে কেউ ফলো করলেন, কেউ সোজা মেম্বার হলেন।

  • একটা লিংকেই কফি, দোকান, লেখা আর মেম্বারশিপ
  • QR কোড প্রিন্ট করে পোস্টকার্ডে, স্টলে, ব্যাগে
  • পেজ বাংলায় না ইংরেজিতে, আপনি বেছে নেন

আমরা ফলোয়ার বাড়িয়ে দেওয়ার কথা দিই না। তবে লোকে যেন সহজে খুঁজে পায় আর বারবার ফিরে আসে, তার সব ব্যবস্থা আছে।

দোয়েল বলছে: পোস্টকার্ডে শুধু একটা QR। বাকি সব আপনার পেজে।

টিম: ঈদ-পূজার ভিড়ে নুসরাতের পাশে মিহি

ঈদ আর পূজার আগে মেসেজ আর অর্ডার নুসরাত একা সামলাতে পারছিলেন না। তাই কাজিন মিহিকে টিমে নিলেন। মিহি উত্তর দেন, অর্ডার পাঠান, কিন্তু টাকা তুলতে পারেন শুধু নুসরাত।

দোয়েল বলছে: আমিও এখন AI দিয়ে অর্ডার গুনি। টাকায় অবশ্য AI হাত দেয় না!

নভেম্বরশীতের প্রথম সকাল

Claude, Claude Code, Codex আর Gemini CLI-তে চলে

অ্যাপের ভেতরেও AIলেখা ঘষামাজাদোকানের থিমপোস্ট দেওয়ার আগে AI একবার দেখে দেয়

AI কানেকশন: কাজ এগিয়ে রাখে AI, শেষ কথা নুসরাতের

নুসরাত নিজের AI অ্যাপটা পেজের সাথে কানেক্ট করলেন। এখন জিজ্ঞেস করলেই জানতে পারেন কোন দিন আয় সবচেয়ে ভালো গেছে, কোন অর্ডার আটকে আছে।

শপের কাস্টমারদের মেসেজের উত্তরও AI দেয়। সাপোর্টারদের পার্সোনাল মেসেজের উত্তর নুসরাত নিজেই দেন।

AI যা পারে

  • আয় আর অর্ডারের হিসাব বলা
  • শপে আসা মেসেজের উত্তর দেওয়া
  • নিউজলেটারের ড্রাফট বানানো
  • নতুন অর্ডারে ট্র্যাকিং নম্বর বসানো

AI যা কখনো পারে না

  • পেমেন্ট, পেআউট বা রিফান্ড করা
  • পরিচয় ভেরিফাই করা বা ট্যাক্সের তথ্য বদলানো
  • কিছু মুছে ফেলা
  • টিমে কাউকে আনা বা বাদ দেওয়া

AI নতুন পোস্ট বা প্রোডাক্ট লিখলে লাইভ হওয়ার আগে আমরা দেখে নিই। AI যা-ই বদলাক, কোন অ্যাপ দিয়ে বদলেছে সেটাও রেকর্ডে থাকে।

এক বছর পর

মিরপুরের সেই ছোট রুম থেকে আজ ধানমন্ডির আলো-ভরা এক স্টুডিও। দেয়ালে নিজের আঁকা ছবি, ইজেলে একটা ক্যাফের জন্য রিকশার হুড। যেটা একসময় শুধু শখ ছিল, সেটাই এখন নুসরাতের কাজ।

মিহি এখন সপ্তাহে ১৫ ঘণ্টা কাজ করেন, বেতনটা নুসরাত দেন নিজের আয় থেকে। আর সেই খাতা? যেটায় একসময় শুধু হিসাবের চিন্তা লেখা হতো, ওটায় এখন শুধু নতুন ছবির আইডিয়া।

আঁকাটা তো আমার সবসময়ই ছিল। এখন টাকা আসারও একটা ঠিকঠাক পথ আছে। রাতে হিসাবের চিন্তায় আর ঘুম ভাঙে না, এখন শুধু নতুন ছবির কথা ভাবি।

নুসরাত

নুসরাত আর এই পেজের বাকি ক্রিয়েটররা বানানো চরিত্র। সংখ্যাগুলো উদাহরণ, আয়ের কোনো কথা দিচ্ছি না।

আপনার বছরটাও শুরু হতে পারে এভাবেই, একটা পেজ দিয়ে।

ওয়েটলিস্টে নাম লেখান

পরের জানুয়ারিধানমন্ডির নতুন স্টুডিও

নুসরাতের এক বছর

  • ২১৪ জন মেম্বার
  • সেরা মাসে ৳৭২,৪০০
  • ১,৩৮০টা অর্ডার
  • ২৩টা জেলা আর ৫টা দেশ থেকে সাপোর্টার

দোয়েল বলছে: এক বছরে কত কিছু বদলে গেল!

আরও ক্রিয়েটর: সেই ছয়জন, এক বছর পরে

গল্পের শুরুতে যাদের কথা শুনেছিলেন, তাদের পেজ এখন এমন। কেউ বেচেন, কেউ লেখেন, কেউ মেম্বারশিপে চলেন।

দোয়েল বলছে: সবার পথ আলাদা, পেজটা একই।

  • রাফি

    রান্নার ইউটিউবার, চট্টগ্রাম

    রেসিপির ই-বুক এখন দোকানে। প্রতিটা ভিডিওর নিচে কফির লিংক।

    • কফি
    • দোকান

    অপেক্ষায়:১-অন-১ রান্নার সেশন

  • আয়েশা

    কবি, সিলেট

    প্রতি রবিবার কবিতা যায় ইমেইলে। মাসের সেরাটা পড়তে লাগে কয়েকটা টাকা।

    • লেখা
    • মেম্বারশিপ

    অপেক্ষায়:নিজের গলায় কবিতার পডকাস্ট

  • শুভ

    গানের মানুষ, খুলনা

    নতুন গান আগে শোনেন মেম্বাররা। স্টুডিও ভাড়ার টাকা এখন তারাই দেন।

    • মেম্বারশিপ
    • কফি

    অপেক্ষায়:কনসার্টের টিকিটের গিভঅ্যাওয়ে

  • তানিয়া আপা

    এইচএসসি ফিজিক্সের টিউটর, রাজশাহী

    নোটের PDF ডাউনলোড হয় পেমেন্টের সাথে সাথে, ছাপা বই যায় ক্যাশ অন ডেলিভারিতে।

    • দোকান
    • ক্যাশ অন ডেলিভারি

    অপেক্ষায়:অনলাইনে নিজের ফিজিক্স স্কুল

  • জায়ান

    গেম স্ট্রিমার, ঢাকা

    স্ট্রিমের লিংক থেকে কফি আসে bKash-এ। কার্ড লাগে না কারও।

    • কফি
    • মেম্বারশিপ

    অপেক্ষায়:হায়ারিং চালু হলে পেজ থেকেই গেম কোচিংয়ের কাজ পেতে চান

  • মেঘ

    ফটোগ্রাফার, শ্রীমঙ্গল

    চা-বাগানের প্রিন্ট যায় ঢাকায়, Lightroom প্রিসেট কেনেন সারা দেশের ফটোগ্রাফাররা।

    • দোকান
    • শিপিং

    অপেক্ষায়:হায়ারিং চালু হলে পেজ থেকেই ফটোশুটের কাজ পেতে চান

রোবট দোয়েল এক হাত বাড়িয়ে সামনের দিকে দেখাচ্ছে

নুসরাতের পেজে যা যা ছিল, আপনার পেজেও থাকবে

এগুলোর সাথে শীঘ্রই আরও ৩০টার বেশি সার্ভিস আসছে। চলুন, ঝটপট দেখে নিই আর কী কী আছে। একটা একটা করে।

এক লিংক, সব জায়গায়

সব প্ল্যাটফর্ম, সব ফ্যান, আপনার একটাই লিংক।

একটাই লিংক, hobenakicoffee.com/আপনি, বসিয়ে দিন প্রতিটা বায়ো, ভিডিও বা প্রিন্টে।পাবলিক পেজ দেখুন

  • কফি, লেখা, শপ আর মেম্বারশিপ, এক পেজে
  • ছবি, বায়ো, সোশ্যাল লিংক আর YouTube ভিডিও
  • পেজ বাংলায় বা ইংরেজিতে, ভিজিটর চাইলে বদলাতে পারেন
  • প্রিন্ট করার মতো QR কোড, চাইলে নিজের ডোমেইনও
লাইভ
ইনস্টাগ্রাম বায়োইউটিউব শর্টসX পোস্টফেসবুক পোস্টরিলস ক্যাপশনপোর্টফোলিও সাইট
  • ইনস্টাগ্রামআপনার বায়োতে বসিয়ে দিন
  • ইউটিউবডেসক্রিপশনে পিন করে রাখুন
  • টিকটকবায়োতে পিন করুন
  • ফেসবুকপোস্টে শেয়ার করুন
  • X (টুইটার)আপনার পোস্টে জুড়ে দিন
  • লিংকডইনহেডলাইনে তুলে ধরুন
  • স্ন্যাপচ্যাটপ্রোফাইলে যোগ করুন
  • পিন্টারেস্টপিনে লিংক করুন
  • ডিসকর্ডসার্ভার বায়োতে দিন
  • টেলিগ্রামচ্যানেলে শেয়ার করুন
  • টুইচপ্যানেলে রাখুন
  • পডকাস্ট / স্পটিফাইশো নোটসে লিংক করুন
  • রেডিটপ্রোফাইলে যোগ করুন
  • …যেকোনো জায়গায়ইমেইল, প্রিন্ট, QR: সব জায়গায়

দোয়েল বলছে: সাপোর্টার খুশি থাকলে আবারও আসেন।

সাপোর্ট

যে কেউ সহজে ধন্যবাদ জানাতে পারবে

নাম আর ছোট্ট একটা নোট লিখে যে কেউ কফি পাঠাতে পারেন, অ্যাকাউন্ট লাগে না। বদলে কী দেবেন, আপনি ঠিক করেন। সবাই পান একটা ডাউনলোড বা প্রাইভেট পোস্ট। আপনি যত টাকা ঠিক করবেন, সাপোর্টার তত বা তার বেশি দিলে বাসায় একটা রিওয়ার্ডও পৌঁছে যায়। টাকা সোজা আপনার আয়ে জমা হয়।

বদলে যা পাবেন
আপনার সেটিংস
চেনা উপায়ে পেমেন্টঅ্যাকাউন্ট লাগে নাপেমেন্ট হয়ে গেছে৳৬০
রিওয়ার্ড আসছেরিকশা আর্ট পোস্টকার্ড সেট (৮টি)

কফি গিফট কীভাবে কাজ করে, পুরোটা দেখুন

শপ

যা খুশি, সহজেই বিক্রি করুন

এক পেজ থেকেই ডিজিটাল ফাইল বা ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করুন। ভ্যারিয়েন্ট, স্টক, রেটিং আর AI ফিচার, সব সাথেই আছে। ক্রেতা পান ডাউনলোড বা ডেলিভারি, আর টাকা আসে আপনার কাছে।

শপে কী কী করতে পারবেন, সবটা দেখুন

পোস্ট ও ইমেইল

পোস্ট লিখুন, বাকিটা আমাদের AI করবে

ফ্রি বা প্রিমিয়াম পোস্ট লিখুন, AI গাইড ধাপে ধাপে সাহায্য করবে। পাবলিশ করুন বা বিক্রি করুন, আর প্রতিটা আপডেট সোজা চলে যাবে সাবস্ক্রাইবারদের ইনবক্সে।নিউজলেটার দেখুন

  • পাবলিক, শুধু মেম্বার বা পে-পার-পোস্ট
  • প্রতিটা সাবস্ক্রাইবারের ইনবক্সে পৌঁছে যায়
  • পাঠকদের প্রিমিয়াম পোস্ট গিফট করুন
  • ভার্সন হিস্ট্রিসহ AI কোপাইলট
AI কোপাইলট
পোস্ট গিফট করুন
মেম্বারশিপ
অ্যানালিটিক্স

নিউজলেটারে আরও ১০টার বেশি ফিচার আছে

মেম্বারশিপ

প্রতি মাসে পাশে থাকার সহজ উপায়

যারা আপনাকে নিয়মিত সাপোর্ট করতে চান, তাদের জন্য একটা মাসিক মেম্বারশিপ। দাম ঠিক করবেন আপনি, আর মেম্বাররা পড়বেন শুধু তাদের জন্য রাখা লেখা।মেম্বারশিপ দেখুন

  • একটাই মাসিক মেম্বারশিপ, দাম আপনার ঠিক করা
  • মেম্বারদের জন্য রাখা পোস্ট মেম্বাররা ফ্রিতে পড়েন
  • মেয়াদ শেষের আগে রিমাইন্ডার ইমেইল যায় নিজে থেকেই
  • অটো-চার্জ নেই, মেম্বাররা নিজে পেমেন্ট করে রিনিউ করেন
হিসাবের কাগজ

হিসাবের কাগজ তৈরি হয় নিজে থেকেই

প্রতিটা পেমেন্টের আলাদা ফি স্টেটমেন্ট পান। লেনদেন ফিল্টার করে CSV ডাউনলোড করুন, ট্যাক্সের তথ্য রাখুন এক জায়গায়।হিসাবের কাগজ দেখুন

  • প্রতিটা পেমেন্টের ফি স্টেটমেন্ট, বাংলায় বা ইংরেজিতে
  • সাপোর্টার সাইন ইন করে টাকা দিলে নিজের রিসিট পান
  • লেনদেন ফিল্টার করে এক ক্লিকে CSV
  • TIN, BIN আর VAT-এর তথ্য এক জায়গায়
মেসেজ

কেনার আগে প্রশ্ন, কেনার পরে খোঁজ, সব এক ইনবক্সে

সাপোর্টার আর ক্রেতারা সরাসরি আপনাকে মেসেজ করেন। কোন প্রোডাক্ট বা অর্ডার নিয়ে কথা, সেটা মেসেজের উপরেই লেখা থাকে।

মেসেজ নিয়ে বিস্তারিত
  • প্রোডাক্ট দেখে কেনার আগেই প্রশ্ন
  • অর্ডারের পরে আলাদা থ্রেডে খোঁজ
  • নতুন মেসেজ এলেই চোখে পড়ে
  • মেসেজ পাঠাতে অ্যাকাউন্ট লাগে
অ্যাক্টিভিটি

কে কী করল, সব এক ফিডে

কফি, মেম্বার, অর্ডার আর ফলোয়ার, সব আসে এক জায়গায়। সপ্তাহ শেষে দেখুন আয় কত হলো, কারা বারবার ফিরে আসছেন।অ্যাক্টিভিটি দেখুন

  • কফি, মেম্বার, অর্ডার আর ফলোয়ার, এক ফিডে
  • সপ্তাহ বা মাসের আয়, আগের বারের সাথে মিলিয়ে
  • কারা বারবার ফিরে আসেন, এক নজরে
  • নতুন কিছু এলেই নোটিফিকেশন
টিম

আপনাকে একা সব করতে হবে না

মেসেজ, অর্ডার, লেখা, যার যেটা কাজ তাকে শুধু সেই অনুমতিটা দিন। টাকা তোলা থাকে শুধু আপনার হাতে।টিম নিয়ে বিস্তারিত

  • পাঁচটা রোল, দরকার হলে আলাদা অনুমতি
  • টাকা তোলেন শুধু আপনি
  • কে কখন কী করলেন, সব লেখা থাকে
  • ইমেইলে ইনভাইট, লিংক কাজ করে ৭ দিন

নিরাপত্তা আর AI: যে AI ব্যবহার করেন, সেখান থেকেই পেজ চালান

Claude, Codex বা Gemini CLI কানেক্ট করুন। তারপর চ্যাটেই জেনে নিন এই সপ্তাহে কত কফি এল, নিউজলেটারের ড্রাফট লিখিয়ে নিন, অর্ডারে ট্র্যাকিং নম্বর বসিয়ে নিন।

Claude
  1. আপনিএই সপ্তাহে কে কে কফি দিয়েছে? সবাইকে ধন্যবাদ জানিয়ে একটা পোস্টের ড্রাফট লিখে দিন।
  2. সাপোর্টারদের লিস্ট দেখলনিউজলেটারে ড্রাফট সেভ করল
  3. এই সপ্তাহে ১২ জন কফি দিয়েছেন, সবচেয়ে বেশি রাফি (৫টা)। ধন্যবাদের পোস্টটা ড্রাফটে রেখেছি। দেখে নিয়ে পাবলিশ করুন।

আয়, গিফট, নিউজলেটার, দোকান, মেসেজ আর টিম, সাথে সাপোর্টারের নিজের কেনাকাটা আর ইনবক্স, সব মিলিয়ে ৪৭টা টুল

টার্মিনালে একটা লাইন
claude mcp add --transport http hobenakicoffee https://mcp.hobenakicoffee.com/mcp

Claude, Claude Code, Codex আর Gemini CLI-তে চলে

টাকা থাকে নিরাপদে

  • পেআউটের আগে NID ভেরিফাই
  • পাসওয়ার্ড ছাড়াই সাইন ইন
  • টিমের জন্য দুই ধাপে সাইন ইন
  • যেকোনো ডিভাইস থেকে সাইন আউট

দোয়েল বলছে: টাকার দরজায় আমি পাহারা দিই।

নিরাপত্তা নিয়ে বিস্তারিত
নিরাপত্তা

টাকা আর অ্যাকাউন্ট, দুটোই নিরাপদ

পাসওয়ার্ড ছাড়াই ইমেইলের কোড দিয়ে সাইন ইন। প্রথম পেআউটের আগে একবার NID আর সেলফি দিয়ে পরিচয় ভেরিফাই করে নিতে হয়।

  • পাসওয়ার্ড ছাড়া সাইন ইন
  • কোন ডিভাইসে সাইন ইন আছে দেখুন, দরকার হলে সাইন আউট করে দিন
  • পেআউটের আগে NID দিয়ে পরিচয় ভেরিফাই
  • পেআউট অ্যাকাউন্ট বদলালে ইমেইল আসে
সার্ভিস রিকোয়েস্ট

এরপর কী দরকার, আমাদের বলুন

সার্ভিস পেজ থেকে রিকোয়েস্ট পাঠান। কোন কাজে লাগবে লিখে দিলে আমাদের সুবিধা হয়।সার্ভিস রিকোয়েস্ট নিয়ে বিস্তারিত

  • লিস্ট থেকে বেছে নিন, বা নিজেরটা লিখুন
  • প্রতিটা রিকোয়েস্ট আমরা পড়ে দেখি
  • রিকোয়েস্ট মানেই বানানোর কথা দেওয়া না

শীঘ্রই আসছে: আরও আসছে, ৩০টার বেশি সার্ভিস

এগুলো বানানোর কাজ চলছে। লঞ্চের দিন যা থাকবে তা দিয়ে শুরু করবেন, বাকিগুলো একে একে একই পেজে যোগ হবে।

দোয়েল বলছে: সার্ভিসগুলো বানানো হচ্ছে। একটা একটা করে এই পেজেই যোগ হবে।

যে সার্ভিসটা আপনার দরকার, সেটা নেই?

কোন কাজে লাগবে, কেমন হলে ভালো হয়, আমাদের জানান।

যা যা আসছে, সব দেখুন
সার্ভিসের রিকোয়েস্ট পাঠান
এক ব্যালেন্স

সব আয় এক পেআউটে

কফি গিফট, শপ অর্ডার আর পোস্ট বিক্রি, সব টাকা একটাই পেন্ডিং ব্যালেন্সে জমা হয়। bKash, Nagad বা Rocket-এ উইথড্র করলে কর্মদিবসের ২৪ ঘণ্টার মধ্যে পাঠিয়ে দিই। ব্যাংকে নিলে আরও ২–৩ কর্মদিবস লাগে।আয় আর পেআউট দেখুন

কফি গিফটআপনার শপ
নিউজলেটার
পেন্ডিং আয়৳০
bKash ও Nagad-এ কীভাবে পেআউট হয় জানুন

আরও অনেক কিছু আসছে

স্কুল, ১-অন-১ সেশন, অনলাইন জব এবং ৩০+ সার্ভিস আসছে।

  • স্কুলনিজের কোর্স বিক্রি করুনশীঘ্রই আসছে
  • কনসালটেন্টপেইড সেশন বুক করুনশীঘ্রই আসছে
  • হায়ারিংঅনলাইন চাকরিশীঘ্রই আসছে
  • গিভঅ্যাওয়েফ্যানদের জন্য গিভঅ্যাওয়ে চালানশীঘ্রই আসছে
  • পডকাস্টএপিসোড পাবলিশ করুনশীঘ্রই আসছে
+৩০টা সার্ভিস আসছে শীঘ্রই
সিদ্ধান্ত আপনার

দুই পথ: দুটো রাস্তা, আপনি কোনটা নেবেন?

পুরোনো পথ

শুরুর খরচ৳০

ট্রেড লাইসেন্সের আবেদন

অপেক্ষা…

TIN রেজিস্ট্রেশন

অপেক্ষা…

বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট খোলা

অপেক্ষা…

পেমেন্ট গেটওয়ের সাথে চুক্তি

অপেক্ষা…

শিপিং ও লজিস্টিকস সামলানো

অপেক্ষা…

নিজের bKash নম্বরে টাকা আসে নাম ছাড়া

অপেক্ষা…

স্ক্রিনশট দেখে অর্ডার কনফার্ম

অপেক্ষা…

মাসে মাসে সাপোর্টের কোনো ব্যবস্থা নেই

অপেক্ষা…

হবে নাকি Coffee?-র পথ

সেটআপ০%

সাইন আপ করতে ব্যবসার কোনো কাগজ লাগে না

হয়ে গেছে

প্রতিটা পেমেন্টের রিসিট আর ফি স্টেটমেন্ট

হয়ে গেছে

কর্মদিবসের ২৪ ঘণ্টার মধ্যে পেআউট

হয়ে গেছে

bKash আর Nagad আগে থেকেই যুক্ত

হয়ে গেছে

শিপিং আর ক্যাশ অন ডেলিভারি রেডি

হয়ে গেছে

প্রতিটা পেমেন্ট আসে নাম আর নোটসহ

হয়ে গেছে

অর্ডার, ডাউনলোড আর ট্র্যাকিং নিজে থেকেই

হয়ে গেছে

মাসে মাসে মেম্বারশিপ, শেষ হওয়ার আগে রিমাইন্ডার

হয়ে গেছে

দোয়েল বলছে: নুসরাতের রাস্তা এখন এইটাই।

রাহিমের তিনটা কফি

রাহিম দিলেন
৳৬০
লঞ্চ রেটে আমাদের ফি (৩.৫%)
−৳২.১০
নুসরাতের থাকল
৳৫৭.৯০
পেআউট ফি
৳০

পেমেন্ট গেটওয়ের খরচও এই ফি-র ভেতরেই।

দোয়েল বলছে: লুকানো কোনো খরচ নেই। যত খরচ, সব রেট কার্ডে লেখা আছে।

খরচ কত, খোলাখুলি

শুরু করতে কোনো টাকা লাগে না, মাসে মাসেও কোনো বিল নেই। প্রতিটা পেমেন্ট আসার সময় আমাদের ফি কেটে যায়, যা থাকে সেটা আপনার। এর বাইরে খরচ একটাই: ক্রেতা অনলাইনে ডেলিভারি চার্জ দিলে, সেই টাকা থেকে ছোট একটা ডেলিভারি প্রসেসিং চার্জ কেটে যায়।

  • শুরু করতে ৳০, মাসিক কোনো চার্জ নেই
  • ওয়েটলিস্টে নাম লেখালে আপনি ফাউন্ডার কমিউনিটির অংশ, তাই লঞ্চ রেট শেষ হলেও ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত ৩.৫% রেটই পাবেন
  • পেআউট ফ্রি, ৳৫০০ জমলেই তোলা যায়
  • ১ GB স্টোরেজ ফ্রি, বেশি লাগলে আলাদা কিনে নিতে পারেন
সাধারণ প্রশ্ন

প্রশ্ন আপনার, উত্তর আমাদের

কীভাবে শুরু করবেন, কীভাবে টাকা পাবেন আর খরচ কত, সবকিছুর উত্তর এখানে।

'হবে নাকি Coffee' আসলে কী?

'হবে নাকি Coffee?' বাংলাদেশের ক্রিয়েটরদের জন্য একটা প্ল্যাটফর্ম। নিজের কাজের জন্য সাপোর্ট নিন, পোস্ট আর মেম্বারশিপ চালান, শপে পণ্য বিক্রি করুন। অ্যাকাউন্ট খুলতে বা চালাতে টাকা লাগে না। আয় হলে আমরা প্ল্যাটফর্ম ফি নিই। পেমেন্ট গেটওয়ের খরচ এই ফির মধ্যেই থাকে। আরও সার্ভিস শীঘ্রই আসছে। পেমেন্টটা আপনার হয়ে আমরাই নিই, তাই ট্রেড লাইসেন্স বা গেটওয়ের চুক্তি ছাড়াই শুরু করতে পারবেন।

হবে নাকি Coffee ব্যবহার করতে কি ট্রেড লাইসেন্স বা TIN লাগবে?

না, ট্রেড লাইসেন্স বা TIN লাগবে না। ফোন থাকলেই শুরু করতে পারবেন।

আমার ফলোয়ার কম, তাও কি কাজে লাগবে?

হ্যাঁ। ফলোয়ারের কোনো মিনিমাম নেই, সেটআপ খরচও নেই। অনেক ক্রিয়েটর প্রথম সাপোর্টার থেকেই আয় শুরু করেন।

Patreon, Ko-fi বা Buy Me a Coffee সরাসরি ব্যবহার করলে কী সমস্যা?

Buy Me a Coffee আর Ko-fi ক্রিয়েটরদের টাকা দেয় Stripe বা PayPal দিয়ে, দুটোর কোনোটাই এদেশে চলে না। Patreon বাংলাদেশের ব্যাংকে টাকা পাঠাতে পারে, তবে আয় থাকে ডলারে, আর প্রতিবার ফি কেটে টাকায় বদলায়। আমরা টাকা দিই টাকাতেই, সোজা bKash, Nagad, Rocket বা আপনার ব্যাংকে।

কত তাড়াতাড়ি টাকা হাতে পাব?

একবার আইন মেনে NID আর ছবি দিয়ে পরিচয় ভেরিফাই হয়ে গেলে, bKash, Nagad বা Rocket-এ কর্মদিবসের ২৪ ঘণ্টার মধ্যে টাকা পাঠিয়ে দিই। কর্মদিবস মানে রবিবার থেকে বৃহস্পতিবার (ঢাকা সময়), সরকারি আর ব্যাংক ছুটি বাদে। ব্যাংকে নিলে আরও ২–৩ কর্মদিবস লাগে।

শুরু করতে কেউ সাহায্য করবে?

হ্যাঁ, প্রথম পেমেন্ট না আসা পর্যন্ত সব ক্রিয়েটরকেই আমরা সাহায্য করি। পেজ সাজানো, টাকা তোলার জন্য bKash, Nagad, Rocket বা ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা, প্রথম সার্ভিস বা প্রোডাক্ট পেজে দেওয়া, লিংক শেয়ার করা, সব আমরা দেখিয়ে দেব। WhatsApp-এ মেসেজ দিন, রবি থেকে বৃহস্পতিবার সাধারণত কয়েক ঘণ্টার মধ্যেই উত্তর দিই। অ্যাপের ভেতরে আমাদের গাইড দোয়েল ভাই প্রতিটা ধাপ দেখিয়ে দেবে। কাজগুলো আপনি নিজেই করবেন, আমরা শুধু পথ দেখাব। আইনি কাজ বা ব্যবসার রেজিস্ট্রেশনে আমরা সাহায্য করি না। প্রথম পেমেন্টের পরেও আমরা আগের মতোই পাশে থাকব।

বিদেশ থেকে কেউ টাকা পাঠাতে পারবেন?

পারবেন। বিদেশি কার্ড দিয়েও টাকা দিতে পারেন, বিল হয় টাকায়। এক্সচেঞ্জ রেট কত হবে, বাড়তি ফি লাগবে কি না, সেটা ঠিক করে তাদের ব্যাংক।

ওয়েটলিস্টে নাম লেখালে কী হবে?

আপনি আমাদের ফাউন্ডার কমিউনিটির অংশ হবেন। প্রথম ইমেইলেই পাবেন টিকিট, তাতে থাকবে আপনার নম্বর আর ফাউন্ডার রেট। সাইন আপ খুললে সবার আগে খবর পাবেন।

আপনারা কারা? কোনো সমস্যা হলে কাকে জানাব?

হবে নাকি Coffee? চালায় Shamscorner LLC। পেমেন্ট হয় SSLCommerz দিয়ে। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স আছে, PCI DSS লেভেল ১। কোনো সমস্যা হলে support@hobenakicoffee.com-এ লিখুন।

FAQ পেজে আরও দেখুন

লঞ্চের দিন ঘনিয়ে আসছে। সবার আগে লাইনে থাকুন।

hobenakicoffee.com /

@Nashita

@Rafi

@Farhana

@Tanvir

@Tania

@Fahim

@Nadia

@Sojib

ইমেইল দিন, লঞ্চের দিন আপনিই প্রথম জানবেন।

  • লঞ্চ রেট৩০ জুন ২০২৭ পর্যন্ত সব ক্রিয়েটরের সব সার্ভিসে ৩.৫% প্ল্যাটফর্ম ফি
  • একদম ফ্রিতে শুরু করুনআগে কোনো টাকা লাগবে না, কার্ডও না, কাগজপত্রও না
  • BDT-তে পেমেন্ট নিনসরাসরি bKash, Nagad বা ব্যাংকে

এখন যোগ দিলে ইমেইলে ফাউন্ডার টিকিট পেয়ে যাবেন।

যোগ দিলে আপনি আমাদের শর্তাবলি এবং প্রাইভেসি পলিসি মেনে নিচ্ছেন।

আর্লি লঞ্চ রেট · ৩০ জুন ২০২৭ পর্যন্ত ৩.৫%