বাংলাদেশে ডিজিটাল প্রোডাক্ট বিক্রির গাইড
ডিজিটাল প্রোডাক্টের সবচেয়ে ভালো দিক: একবার বানালে একশোবার বেচা যায়। ধরুন খুলনার একজন ফটোগ্রাফার নিজের ২০টা লাইটরুম প্রিসেট এক প্যাকে ভরে ৳৩৫০-এ বেচছেন। দশ নম্বর বিক্রিতেও তার বাড়তি খাটুনি নেই। স্টক নেই, কুরিয়ার নেই, “মাল পাইনি” অভিযোগও নেই।
এতদিন সমস্যাটা ছিল অন্য জায়গায়। Gumroad-এর মতো বিদেশি প্ল্যাটফর্ম দাম নেয় ডলারে, আর বাংলাদেশি ক্রেতা চেকআউটে গিয়ে আটকে যান। ফেসবুকে পোস্ট দিয়ে বিকাশে টাকা নিয়ে ইনবক্সে Google ড্রাইভের লিংক পাঠালে কাজ চলে, কিন্তু সেই লিংক এক সপ্তাহের মধ্যে তিনটা গ্রুপে ঘুরতে থাকে।
বাংলাদেশে কোন ডিজিটাল প্রোডাক্ট বিক্রি হয়
বাংলাদেশে কোন ডিজিটাল প্রোডাক্ট বিক্রি হয় অংশে যানযেটা মানুষের সময় বাঁচায় বা আয় বাড়াতে কাজে লাগে, সেটাই বিক্রি হয়। “সুন্দর” জিনিস বিক্রি হয় তার পরে।
| প্রোডাক্ট | উদাহরণ | কারা কেনেন |
|---|---|---|
| পড়াশোনার নোট আর প্রশ্নব্যাংক | HSC পদার্থবিজ্ঞানের অধ্যায় ধরে নোট (PDF) | শিক্ষার্থী আর অভিভাবক |
| টেমপ্লেট | ফেসবুক পেজের জন্য ৩০টা Canva পোস্ট টেমপ্লেট | ছোট অনলাইন ব্যবসা |
| প্রিসেট আর ডিজাইন অ্যাসেট | লাইটরুম প্রিসেট, প্রোক্রিয়েট ব্রাশ, বাংলা টাইপোগ্রাফি প্যাক | ফটোগ্রাফার, ডিজাইনার |
| ই-বুক আর গাইড | “ঢাকায় প্রথম চাকরির সিভি আর ইন্টারভিউ গাইড” | চাকরি খুঁজছেন যারা |
| স্প্রেডশিট | মাসের বাজেট আর সঞ্চয়ের Google শিট | চাকরিজীবী, পরিবার |
| অডিও আর মিউজিক | ইউটিউবারদের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক প্যাক | কনটেন্ট ক্রিয়েটর |
একটা জিনিস মিলিয়ে দেখুন: গত তিন মাসে ইনবক্সে কোন প্রশ্নটা সবচেয়ে বেশি এসেছে? সেই প্রশ্নের একটা পুরো, গোছানো উত্তরই সম্ভবত আপনার প্রথম প্রোডাক্ট।
ডিজিটাল প্রোডাক্ট ক্রেতার কাছে কীভাবে পৌঁছায়
ডিজিটাল প্রোডাক্ট ক্রেতার কাছে কীভাবে পৌঁছায় অংশে যানক্রেতা bKash, Nagad বা কার্ডে পেমেন্ট করার সাথে সাথে একটা সুরক্ষিত ডাউনলোড লিংক পান। আপনাকে কিছু পাঠাতে হয় না, রাত তিনটায় অর্ডার এলেও না।
প্রতিটা বিক্রিতে আলাদা একটা লিংক তৈরি হয়। নির্দিষ্ট কয়েকবার ডাউনলোড হলে বা মেয়াদ শেষ হলে সেটা আর কাজ করে না। আপনার আসল ফাইল থাকে প্রাইভেট স্টোরেজে, কখনো পাবলিক হয় না। তাই কেউ লিংকটা কোনো গ্রুপে শেয়ার করলেও বেশিদিন কাজ করবে না।
ফিজিক্যাল প্রোডাক্টও একই শপে
ফিজিক্যাল প্রোডাক্টও একই শপে অংশে যানটি-শার্ট, মগ, আর্ট প্রিন্ট বা হাতে বানানো জিনিসও একই শপে রাখা যায়। প্রতিটা প্রোডাক্টে ঢাকার ভেতরে আর বাইরে আলাদা শিপিং চার্জ একবার বসিয়ে দিন। সাইজ আর রঙের মতো ভ্যারিয়েন্ট যোগ করা যায়, প্রতিটা কম্বিনেশনের নিজের দাম আর স্টক থাকে। ক্রেতা ভ্যারিয়েন্ট বদলালে ছবিও বদলে যায়।
অর্ডার এলে স্ট্যাটাস আপডেট করুন: প্রসেস হচ্ছে, শিপ হয়েছে (কুরিয়ারের ট্র্যাকিং নম্বরসহ), ডেলিভারি হয়েছে। ক্রেতাও একই টাইমলাইন দেখেন।
ক্যাশ অন ডেলিভারি: কীভাবে চলে
ক্যাশ অন ডেলিভারি: কীভাবে চলে অংশে যানবাংলাদেশে অনলাইন কেনাকাটায় এখনো ক্যাশ অন ডেলিভারিই বেশি চলে। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রশাসকের লেখা বলছে, ফেব্রুয়ারি ২০২৫-এ কার্ডে ই-কমার্স লেনদেন ছিল প্রায় ২,০৩৫ কোটি টাকা, আগের বছরের চেয়ে ২৩.৬% বেশি। তবু ক্যাশ অন ডেলিভারিই এগিয়ে। তাই ফিজিক্যাল প্রোডাক্টে COD না রাখলে চলেই না।
প্রতিটা প্রোডাক্টে আলাদা করে COD চালু বা বন্ধ রাখা যায়। কার্টে একটা প্রোডাক্টেও COD বন্ধ থাকলে পুরো অর্ডারে COD পাওয়া যায় না। ক্রেতার কাছ থেকে নগদ টাকা নেন আপনি বা আপনার কুরিয়ার। তাই অ্যাপে ক্যাশ কনফার্ম না করা পর্যন্ত কিছুই কাটে না। কনফার্ম করার পর প্ল্যাটফর্ম ফি কাটে শুধু প্রোডাক্টের দামের ওপর, ডেলিভারি চার্জে কখনো না। ওয়ালেটে ফি কাটার মতো টাকা না থাকলে সেটা বাকি ফি হিসেবে থাকে, আর আপনার পরের অনলাইন আয় থেকে আগে সেই বাকি শোধ হয়। চাইলে যেকোনো সময় নিজেই বাকি ফি দিয়ে দিতে পারেন।
বাকি ফি লিমিটে পৌঁছালে, বা অনেকদিন ক্যাশ কনফার্ম না করলে, শুধু ক্যাশ অন ডেলিভারি বন্ধ হয়। আপনার শপ খোলা থাকে, অনলাইন পেমেন্টও চালু থাকে। সমস্যা মিটলে COD নিজে থেকেই আবার চালু হয়, আর বন্ধ হওয়ার আগেই আমরা আপনাকে জানিয়ে দিই। ডেলিভারির পর দেরি না করে ক্যাশ কনফার্ম করলে এই দুই ঝামেলার কোনোটাই হয় না।
দাম কত রাখবেন, আর হাতে কত আসবে
দাম কত রাখবেন, আর হাতে কত আসবে অংশে যানডিজিটাল প্রোডাক্টে একটা বড় ভুল হলো “ফাইলই তো, খরচ নেই” ভেবে ৳৫০-এ বেচা। আপনার খরচ ফাইলে না, সেটা বানাতে যে শত ঘণ্টা গেছে তাতে। ক্রেতা দেখেন, এটা তার কতটা সময় বা টাকা বাঁচায়। ৩০টা Canva টেমপ্লেট যদি একটা দোকানের এক মাসের ডিজাইন খরচ বাঁচায়, তাহলে ৳৪৯৯ সস্তাই।
ধরা যাক, ময়মনসিংহের একজন শিক্ষক এক মাসে বিক্রি করলেন:
| প্রোডাক্ট | দাম | বিক্রি | মোট |
|---|---|---|---|
| HSC রসায়ন নোট (PDF) | ৳১৫০ | ৮০ | ৳১২,০০০ |
| মডেল টেস্ট প্যাক (PDF) | ৳২৫০ | ৩৫ | ৳৮,৭৫০ |
| প্রিন্ট করা নোট বই (COD) | ৳৪৫০ | ১২ | ৳৫,৪০০ |
| মোট | ৳২৬,১৫০ |
৩.৫% লঞ্চ রেটে প্ল্যাটফর্ম ফি ৳৯১৫.২৫, তাই নেট আয় ৳২৫,২৩৪.৭৫। প্রিন্ট করা বইয়ের ছাপা আর কুরিয়ারের খরচ তার নিজের, আর শিপিং চার্জ তিনি ক্রেতার কাছ থেকে আলাদা নেন। ক্রেতা অনলাইনে ডেলিভারি চার্জ দিলে সেই চার্জের ওপর ছোট একটা প্রসেসিং চার্জ কাটে (ক্যাশ অন ডেলিভারিতে কাটে না)। লঞ্চ রেট চলবে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত; এরপর কী রেট, দেখুন প্রাইসিং পেজে।
নিজের সংখ্যা দিয়ে দেখুন:
মাসে আনুমানিক নেট আয়
বিক্রি বাড়াতে যা যা আছে
বিক্রি বাড়াতে যা যা আছে অংশে যানশপে প্রচারের কয়েকটা টুল আগে থেকেই আছে, আলাদা করে কিছু কিনতে হয় না:
- ফ্ল্যাশ সেল: এক বা কয়েকটা প্রোডাক্টে শুরু আর শেষের সময় দিয়ে ছাড়, সাথে লাইভ কাউন্টডাউন।
- কুপন কোড: পুরো অর্ডারে, নির্দিষ্ট প্রোডাক্টে বা শিপিংয়ে শতাংশ বা নির্দিষ্ট অঙ্কের ছাড়। মোট কতবার আর একজন কতবার ব্যবহার করতে পারবেন ঠিক করে দেওয়া যায়, শুধু প্রথমবারের ক্রেতাদের জন্যও রাখা যায়। ঈদের আগে
EID20-এর মতো একটা কোড ফেসবুকে দিলে কতজন সেটা দিয়ে কিনল, দেখাও সহজ। - বান্ডল অফার: ফ্ল্যাশ সেলের কয়েকটা প্রোডাক্ট একসাথে কার্টে নিলে চেকআউটে নিজে থেকেই বাড়তি ছাড়।
- গিফট হিসেবে পাঠানো: ক্রেতা নিজের হাতে একটা নোট লিখে পাঠাতে পারেন। ডিজিটাল গিফট সরাসরি যাকে দিচ্ছেন তার ইমেইলে যায়।
কয়েকটা ছাড় একসাথে পড়লে আগে ফ্ল্যাশ সেল বসে, তারপর বান্ডল, তারপর কুপন।
আরও আছে রেটিং আর রিভিউ, আর বেশি বিক্রি হওয়া প্রোডাক্টে নিজে থেকেই বেস্টসেলার কার্ড। ক্রেতা উইশলিস্টে রাখতে পারেন, কেনার আগে আপনাকে প্রশ্নও করতে পারেন। শপের SEO টাইটেল আর বিবরণও নিজে লিখে দিতে পারেন।
শপ চালু করার ধাপ
শপ চালু করার ধাপ অংশে যান- লগইন করে শপ চালু করুন
ড্যাশবোর্ডের সার্ভিস থেকে শপ চালু করুন। একটা থিম বেছে নিন, বা কেমন চান লিখে দিয়ে AI দিয়ে থিম বানিয়ে নিন। তারপর লোগো, কভার আর রং ঠিক করুন।
- শপের নিয়মগুলো লিখুন
রিটার্ন আর রিফান্ড, ডিজিটাল প্রোডাক্ট, শিপিং, প্রাইভেসি আর শর্ত। ডিজিটাল ফাইলে কখন রিফান্ড দেবেন আর কখন দেবেন না, এখানেই পরিষ্কার লিখে দিন। পরে তর্ক কম হবে।
- প্রথম প্রোডাক্ট যোগ করুন
ডিজিটাল হলে ফাইল আপলোড করুন। ফিজিক্যাল হলে ভ্যারিয়েন্ট, স্টক, দুই রকম শিপিং চার্জ আর COD ঠিক করুন। নাম বা বিবরণ লিখতে আটকে গেলে AI লিস্টিং হেল্পারের ড্রাফট নিয়ে নিজের মতো করে লিখে নিন।
- রিভিউর জন্য জমা দিন
নতুন প্রোডাক্ট পাবলিশ হওয়ার আগে আমাদের রিভিউতে যায়। রিজেক্ট হলে কারণ দেখায়, ঠিক করে আবার জমা দিতে পারেন।
- লিংক শেয়ার করুন
সব ক্রিয়েটরের শপ একসাথে দেখার মতো কোনো মার্কেটপ্লেস এখনো নেই; ক্রেতারা আসেন আপনার লিংক থেকে। সেরা প্রোডাক্টগুলো নিজের ক্রিয়েটর পেজে পিন করুন, আর লিংক দিন ফেসবুক পেজে, ইউটিউব ডেসক্রিপশনে আর গ্রুপের পিন করা পোস্টে।
প্রথম প্রোডাক্ট ছোট রাখুন। ২০০ পাতার ই-বুক না, ২০ পাতার একটা কাজের গাইড, যেটা এক সপ্তাহে শেষ করা যায়। বিক্রি হলে বুঝবেন পরের বড় প্রোডাক্টটা বানানো উচিত। না হলে হারালেন এক সপ্তাহ, ছয় মাস না।
যা অনেকে জানতে চান
যা অনেকে জানতে চান অংশে যানএকই শপে ডিজিটাল আর ফিজিক্যাল প্রোডাক্ট রাখা যায়?
হ্যাঁ। একটা ডাউনলোড করার ই-বুক আর একটা প্রিন্ট করা টোট ব্যাগ পাশাপাশি রাখা যায়। ডিজিটালটা সাথে সাথে পৌঁছে যায়, ফিজিক্যালটা কুরিয়ারে যায়, আর ট্র্যাক করা যায়।
কেউ কি আমার ফাইল বারবার ডাউনলোড করতে পারবে?
না। প্রতিটা বিক্রিতে আলাদা একটা ডাউনলোড লিংক তৈরি হয়, যার মেয়াদ আছে আর কয়বার ডাউনলোড করা যাবে তারও সীমা আছে। মেয়াদ শেষ হলে বা সীমা পার হলে লিংক আর কাজ করে না, আর আসল ফাইল থাকে প্রাইভেট স্টোরেজে।
শিপিং কি আমাকেই করতে হবে?
হ্যাঁ, প্যাক করা আর কুরিয়ারে পাঠানো আপনার কাজ, শিপিং চার্জও আপনি ঠিক করেন। প্রতিটা অর্ডার প্রসেস হওয়া থেকে ডেলিভারি পর্যন্ত আমরা ট্র্যাক করি, আর COD অর্ডারে কোনটার টাকা বুঝে পেয়েছেন তার হিসাব রাখি।
প্রোডাক্ট বেচতে কি ট্রেড লাইসেন্স লাগবে?
শপ খুলতে বা টাকা তুলতে আমরা কোনো ট্রেড লাইসেন্স চাই না, শুধু পরিচয় ভেরিফাই লাগে। তবে নিয়মিত প্রোডাক্ট বেচা মানে একটা ব্যবসা। বিক্রি বাড়লে ট্রেড লাইসেন্স আর ট্যাক্স নিয়ে একজন পেশাদারের পরামর্শ নিন।
সব ক্রিয়েটরের শপ একসাথে দেখার কোনো মার্কেটপ্লেস আছে?
এখনো নেই। আপাতত আপনার শপ আপনার নিজের দোকান, ক্রেতারা আসেন আপনার শেয়ার করা লিংক থেকে। সবার শপ এক জায়গায় দেখানোর কাজ চলছে।
বিক্রির টাকা bKash, Nagad বা ব্যাংকে কীভাবে তুলবেন, সেটা আছে bKash ও Nagad পেমেন্ট গাইডে। প্রতি মাসে নিয়মিত আয় চাইলে শপের পাশাপাশি পড়ুন মেম্বারশিপ গাইড। সব ফিচারের খুঁটিনাটি আছে শপ ফিচার পেজে।
তথ্যসূত্র
তথ্যসূত্র অংশে যান- মো. সায়েদ আলী, নীতি তাল মেলালে ই-কমার্সই হতে পারে বাংলাদেশের পরের প্রবৃদ্ধির ইঞ্জিন, The Daily Star, ২৫ আগস্ট ২০২৫। কার্ডে ই-কমার্স লেনদেন আর ক্যাশ অন ডেলিভারির অবস্থা।
- Stripe: কোন কোন দেশে চালু। Stripe যেসব দেশে অ্যাকাউন্ট খুলতে দেয়। বেশিরভাগ বিদেশি ডিজিটাল-প্রোডাক্ট প্ল্যাটফর্ম এর ওপর চলে।
- হবে নাকি Coffee? শপ ফিচার আর প্রাইসিং। ডাউনলোড লিংক, শিপিং, COD, প্রচারের টুল, লঞ্চ রেট আর রেট কার্ড।
পেজটা কি কাজে লেগেছে?
নিচের বাটনে চাপ দিয়ে জানান। লগইন করতে হবে না।