AI অ্যাপ কীভাবে কানেক্ট করবেন
AI কানেকশন দিলে Claude-এর মতো AI অ্যাপ চ্যাটের মধ্যেই আপনার ‘হবে নাকি Coffee?’ অ্যাকাউন্টে কাজ করতে পারে। জিজ্ঞেস করুন “এই মাসে কত আয় হলো?” বা “এই সপ্তাহের অর্ডারগুলো দেখান”, ও খুঁজে এনে দেবে। আমাদের দিক থেকে এতে বাড়তি টাকা লাগে না। AI অ্যাপের পেইড প্ল্যান লাগলে সেটা আপনার আর ওই অ্যাপের ব্যাপার।
ও কী করতে পারবে সেটা আপনি ঠিক করেন, আর যখন খুশি বন্ধ করে দিতে পারেন।
কী কী লাগবে
কী কী লাগবে অংশে যান- একটা ‘হবে নাকি Coffee?’ অ্যাকাউন্ট। না থাকলে ফ্রিতে খুলে নিন।
- যে AI অ্যাপে MCP কাজ করে, সেটা। MCP হলো একটা নিয়ম, যেটা মেনে AI অ্যাপ অন্য সার্ভিসের সাথে কানেক্ট হয়।
- আমাদের লিংক। সবার জন্য একই:
https://mcp.hobenakicoffee.com/mcpধাপ ১: AI অ্যাপে লিংক বসান
ধাপ ১: AI অ্যাপে লিংক বসান অংশে যানযে অ্যাপ চালান সেটা দেখুন।
Claude (ওয়েবসাইট আর ডেস্কটপ অ্যাপ)
Claude (ওয়েবসাইট আর ডেস্কটপ অ্যাপ) অংশে যান- Claude-এর কানেক্টর সেটিংস খুলুন।
- কাস্টম কানেক্টর যোগ করুন।
- “হবে নাকি Coffee?” নাম দিন আর উপরের লিংকটা বসান।
- সেভ করুন। Claude কানেক্ট করতে বললে করে নিন।
Claude Code, Codex আর Gemini CLI
Claude Code, Codex আর Gemini CLI অংশে যানটার্মিনালে একটা কমান্ড চালালেই হয়।
Claude Code
claude mcp add --transport http hobenakicoffee https://mcp.hobenakicoffee.com/mcpCodex
codex mcp add hobenakicoffee --url https://mcp.hobenakicoffee.com/mcpGemini CLI
gemini mcp add --transport http hobenakicoffee https://mcp.hobenakicoffee.com/mcpএরপর অ্যাপটা চালু করে এই কানেকশন শুরু করতে বলুন। সাইন ইন করার ধাপ প্রতিটা অ্যাপে আলাদা, অ্যাপ যেমন বলে সেভাবে করুন।
ChatGPT
ChatGPT অংশে যানChatGPT-র কোন কোন প্ল্যানে কাস্টম কানেক্টর যোগ করা যায়, সেটা আমরা এখনো দেখছি। জানা হলে এই পেজে লিখে দেব।
Gemini অ্যাপ
Gemini অ্যাপ অংশে যানGemini অ্যাপে এই কানেকশন Google এখন শুধু আমেরিকায় চালু রেখেছে। তার বদলে Gemini CLI চালান।
ধাপ ২: সাইন ইন করুন, কী করতে পারবে বেছে নিন
ধাপ ২: সাইন ইন করুন, কী করতে পারবে বেছে নিন অংশে যানAI অ্যাপ ‘হবে নাকি Coffee?’-র একটা পেজ খুলে সাইন ইন করতে বলবে। তারপর তিনটা ছোট ধাপ।
কোথায়। কোন অ্যাকাউন্টে কাজ করবে বেছে নিন: নিজের অ্যাকাউন্ট, আর যে টিমে আছেন সেগুলো। সাথে বেছে নিন কোন সার্ভিসে কাজ করবে:
- অ্যাকাউন্ট: পাবলিক পেজ, সাপোর্টার, আয়, মেসেজ, টিম আর শেয়ার কিটের লিংক
- গিফট: যে কফি গিফটগুলো পেয়েছেন
- নিউজলেটার: পোস্ট, ড্রাফট আর কোন পোস্ট কেমন চলছে
- শপ: প্রোডাক্ট, অর্ডার, রিটার্ন আর রিভিউ
নিজের কেনাকাটার কাজেও সাহায্য চাইলে কেনাকাটা, ইনবক্স আর সেটিংস থেকে বেছে নিন। কেনাকাটায় আছে অর্ডার, রিটার্ন, মেম্বারশিপ আর আপনার পাঠানো গিফট। ইনবক্সে ক্রিয়েটরদের সাথে আপনার মেসেজ। সেটিংসে নোটিফিকেশন, ইমেইল আর অটো-রিপ্লাই।
কতটুকু। একটা বেছে নিন:
- শুধু দেখবে: শুধু দেখতে পারবে।
- দেখবে, এডিটও করবে: দেখতে পারবে, বদলাতেও পারবে।
- নিজের মতো বাছাই: প্রতিটা অনুমতি নিজে ঠিক করবেন।
দাম আর ডিসকাউন্ট বদলানোর জন্য আলাদা একটা সুইচ আছে। আপনি নিজে চালু না করলে ওটা বন্ধই থাকে।
দেখে নিন। ও যা যা করতে পারবে, সব এখানে দেখা যাবে। ঠিক থাকলে অনুমতি দিন। আগেও এই অ্যাপ কানেক্ট করে থাকলে গতবার যা বেছেছিলেন তা দেওয়া থাকবে, চাইলে বদলাতে পারবেন।
ধাপ ৩: চ্যাটে জিজ্ঞেস করুন
ধাপ ৩: চ্যাটে জিজ্ঞেস করুন অংশে যানএখন শুধু জিজ্ঞেস করুন। কয়েকটা উদাহরণ:
- ক্রিয়েটর: “এই মাসে কত আয় হলো, সেরা দিন কোনটা?”, “একটা নিউজলেটার ড্রাফট লিখে রিভিউয়ে পাঠান”, “নতুন অর্ডারগুলোতে ট্র্যাকিং নম্বর বসান”, “সাপোর্টারদের মেসেজের উত্তর দিন।”
- সাপোর্টার: “আমি কী কিনেছি, অর্ডার এখন কোথায়?”, “আমার মেম্বারশিপ আর পাঠানো গিফটগুলো দেখান”, “একটা রিটার্নের রিকোয়েস্ট করুন।”
আপনি যে যে টিমে আছেন, সবগুলোতেই কাজ করবে। তবে প্রতিটা টিমে আপনি যা পারেন, ও তার বেশি পারবে না। কোনো টিম পজ থাকলে সেখানে কিছুই করবে না।
AI যা কখনো করতে পারবে না
AI যা কখনো করতে পারবে না অংশে যানএডিটের অনুমতি দিলেও এগুলো আপনার হাতেই থাকে। অ্যাপে গিয়ে নিজে করতে হবে:
- পেমেন্ট, পেআউট আর টাকা ফেরত
- KYC আর ট্যাক্সের তথ্য
- কিছু ডিলিট করা
- টিমে কাউকে যোগ করা বা সরানো
- যা শুধু অ্যাকাউন্টের মালিক করতে পারেন
নিউজলেটার পোস্ট আর শপের প্রোডাক্ট সাথে সাথে লাইভ হয় না। আগে একজন ম্যানেজার দেখেন। ও ডিলিটও করতে পারে না, শুধু ড্রাফটে ফিরিয়ে নিতে বা আনপাবলিশ করতে পারে।
ও যা কিছু করে, তার পাশে অ্যাপের নাম লেখা থাকে, যেমন “Claude দিয়ে”। তাই কোনটা আপনি করেছেন আর কোনটা AI, সবসময় বোঝা যায়।
কানেকশন কতদিন থাকে
কানেকশন কতদিন থাকে অংশে যান৯০ দিন একবারও ব্যবহার না করলে কানেকশন নিজে থেকেই শেষ হয়ে যায়। আবার ব্যবহার করতে চাইলে লিংক বসিয়ে ধাপগুলো আরেকবার করে নিন।
AI অ্যাপ খুব তাড়াতাড়ি অনেক কিছু চাইলে অ্যাপে ওর পাশে “একটু থামানো আছে” লেখা দেখতে পারেন। মানে আমরা ওকে একটু ধীরে চলতে বলেছি। কোনো ক্ষতি হয়নি, আর এক ঘণ্টার মধ্যে লেখাটা নিজে থেকেই সরে যাবে।
অনুমতি বদলান বা ডিসকানেক্ট করুন
অনুমতি বদলান বা ডিসকানেক্ট করুন অংশে যানসেটিংস > সিকিউরিটি > কানেক্ট করা অ্যাপ-এ যান। যেসব AI অ্যাপ কানেক্ট করেছেন সব সেখানে আছে। সেখান থেকে অনুমতি বদলাতে বা ডিসকানেক্ট করতে পারবেন। ডিসকানেক্ট করলে ও আর কিছুই করতে পারবে না, পরের চেষ্টাতেই আটকে যাবে।
প্রশ্ন
প্রশ্ন অংশে যানAI কি আমার টাকা উইথড্র করতে পারে? না। পেমেন্ট, পেআউট আর টাকা ফেরত শুধু অ্যাপে হয়, আর শুধু আপনি করতে পারেন।
কেউ যদি AI-কে কিছু করতে বলার মতো মেসেজ পাঠায়? সাপোর্টারের নোট বা ক্রেতার মেসেজ AI-র কাছে যাওয়ার সময় “অচেনা লেখা” ট্যাগ নিয়ে যায়। তাও AI শুধু ততটুকুই পারে যতটুকু আপনি দিয়েছেন, আর উপরের কাজগুলো ও কখনোই করতে পারে না। তাই এডিটের অনুমতি দেওয়ার আগে ভেবে নিন।
কাজ করছে না। লিংকে ভুল আছে কিনা দেখুন, ঠিক অ্যাকাউন্টে সাইন ইন আছে কিনা দেখুন, তারপর ডিসকানেক্ট করে আবার কানেক্ট করুন। তাও না হলে আমাদের জানান।
পেজটা কি কাজে লেগেছে?
নিচের বাটনে চাপ দিয়ে জানান। লগইন করতে হবে না।