শপ মানে আপনার হবে নাকি Coffee? পেজেই একটা দোকান। ডাউনলোডের ফাইল, কুরিয়ারে পাঠানোর জিনিস, বা দুটোই বিক্রি করুন। এখনো একটাও বিক্রি না হলেও শুরু করতে পারবেন। আমাদের গল্পের ক্রিয়েটর নুসরাত কীভাবে শপ সাজালেন, নিচে দেখুন।
১
শপ চালু করুন
"আমার সার্ভিসগুলো" পেজ থেকে শপ চালু করুন। শুরুতে শপ বন্ধ থাকে, আপনি রেডি না হওয়া পর্যন্ত কেউ দেখতে পায় না।
আমার সার্ভিসগুলোনুসরাত জাহানশপ
২
প্রোডাক্ট যোগ করে পাবলিশ করুন
"প্রোডাক্ট যোগ করুন"-এ চাপ দিয়ে নাম, ধরন আর দাম দিন, তারপর ছবি আর বিবরণ দিয়ে পাবলিশ করুন। আমাদের টিমের একজন নিজে দেখে নেন, অ্যাপ্রুভ হলেই প্রোডাক্টটা শপে দেখা যায়।
কুরিয়ারে পাঠানোর জিনিস হলে শিপিং সেটিংসে ঢাকার ভেতরে আর বাইরের জন্য আলাদা ডেলিভারি চার্জ দিন। ক্যাশ অন ডেলিভারি শুরুতে বন্ধ থাকে, চাইলে ওখান থেকেই চালু করে নিন।
ডিজিটাল প্রোডাক্টে পেমেন্ট হলেই ক্রেতা ডাউনলোড লিংক পেয়ে যান। ফিজিক্যাল অর্ডার প্রথমে "প্রসেস হচ্ছে" দেখায়, পাঠালে ট্র্যাকিং দিন, পৌঁছালে ডেলিভারি হয়েছে বলে মার্ক করুন, আর ক্যাশ অন ডেলিভারির টাকা হাতে পেলে কনফার্ম করুন।
মনসুন স্কেচবুক (৩২ পৃষ্ঠা)প্রসেস হচ্ছে৳৪৫০ · ক্যাশ অন ডেলিভারিট্র্যাকিং যোগ করুনডেলিভারি হয়েছে বলে মার্ক করুনক্যাশ পেয়েছি
নুসরাত আর এই গল্পের সবাই বানানো চরিত্র। সংখ্যাগুলো শুধু উদাহরণ, আয়ের কোনো কথা দিচ্ছি না।
বিক্রির দুই উপায়
ডিজিটাল, ফিজিক্যাল, কিংবা দুটোই
সবকিছুর জন্য একটাই শপ। ডিজিটাল না ফিজিক্যাল, কী বিক্রি করবেন শুধু বেছে নিন। কোন প্রোডাক্টে কী সেটআপ লাগে, সেটা আমরা দেখি।
ডিজিটাল প্রোডাক্ট
টেমপ্লেট, ইবুক, প্রিসেট, কোর্স: ফাইলে থাকে এমন সবকিছু। টাকা দেওয়ার সাথে সাথেই ক্রেতা পেয়ে যান।
সাথে সাথে ডেলিভারি, কোনো অপেক্ষা নেই
সিকিউর লিংক, নির্দিষ্ট কয়েকবার ডাউনলোডের পর আর কাজ করে না
আপনার ফাইল প্রাইভেট থাকে, বাইরের কেউ দেখতে পায় না
প্রসেসিংশিপডডেলিভারড
ক্যাশ অন ডেলিভারি
ফিজিক্যাল প্রোডাক্ট
টি-শার্ট, প্রিন্ট, প্যাকেট করা জিনিস: হাতে ধরা যায় এমন জিনিস বিক্রি করুন, শিপিং নিজের মতো করে সেট করুন।
ঢাকার ভেতরে ও বাইরের জন্য নিজের রেট ঠিক করুন
ক্যাশ অন ডেলিভারি, ক্রেতা হাতে পেয়ে টাকা দেন
প্রসেসিং থেকে ডেলিভারি পর্যন্ত প্রতিটা অর্ডার ট্র্যাক করুন
দুই ধরনের প্রোডাক্টই চলে একই শপ থেকে, দুটো আলাদা সিস্টেম সামলাতে হয় না।
সব আছে
শপের সব টুল, সেটআপের ঝামেলা ছাড়া
প্লাগইন ইনস্টল করতে হয় না, অ্যাড-অনও কিনতে হয় না। সবকিছু শপেই আছে, শুধু ক্যাশ অন ডেলিভারি নিজে চালু করে নিতে হয়।
AI দিয়ে লিস্টিং
ডেসক্রিপশন লিখতে আটকে গেছেন? AI দিয়ে একটা ড্রাফট লিখিয়ে নিন, তারপর নিজের মতো বদলে নিন।
৪.৯১২৮টা রিভিউ
রেটিং ও রিভিউ
অর্ডার হাতে পাওয়ার পর ক্রেতারা স্টার দেন, দু-এক লাইন লেখেন। যারা সত্যিই কিনেছেন, তাদের রিভিউতে "ভেরিফায়েড ক্রেতা" লেখা থাকে।
SMLXL
ভ্যারিয়েন্ট ও স্টক
একই প্রোডাক্ট নানা সাইজ বা রঙে বিক্রি করুন: প্রতিটা কম্বোর আলাদা দাম, আলাদা স্টক।
ঢাকার ভেতরে
ঢাকার বাইরে
স্মার্ট শিপিং
ঢাকার ভেতরে এক রেট, বাইরে আরেক। প্রতিটা প্রোডাক্টে একবার সেট করলেই হলো।
ইনস্ট্যান্ট ডাউনলোড
টাকা দেওয়ার সাথে সাথে ক্রেতা একটা সিকিউর লিংক পান। কয়েকবার ডাউনলোডের পর লিংক আর কাজ করে না, তাই লিংক ছড়িয়ে সবাই ফ্রি-তে নিতে পারে না।
৳
ক্যাশ অন ডেলিভারি
সবাই অনলাইনে টাকা দিতে চান না। শিপিং সেটিংস থেকে এটা চালু করলে ক্রেতা জিনিস হাতে পেয়ে ক্যাশে টাকা দিতে পারবেন।
অর্ডার ট্র্যাকিং
প্রতিটা অর্ডার আসে "প্রসেস হচ্ছে" অবস্থায়। পাঠালে পাঠানো হয়েছে বলে মার্ক করুন, পৌঁছালে ডেলিভারি হয়েছে। ক্রেতাও একই টাইমলাইনে সাথে সাথে দেখতে পান।
SSLCommerz
সিকিউর চেকআউট
সব অনলাইন পেমেন্ট হয় SSLCommerz দিয়ে, bKash আর Nagad সহ। পেমেন্ট সুরক্ষিত, কার্ডের কোনো তথ্য আপনার কাছে আসে না।
আরও বেশি বিক্রি
সেল, কুপন, বান্ডেল: সব অফার হাতের কাছে
আজ রাতেই ফ্ল্যাশ সেল দিন, ফলোয়ারদের কুপন দিন, বা বড় কার্টে বাড়তি ছাড় দিন। সব প্রোমোশন আগে থেকেই আছে, আপনি চাইলেই চালু।
-30%
শেষ হবে
02:14:36
ফ্ল্যাশ সেল
শুরু আর শেষের সময় দিয়ে একটা বা অনেকগুলো প্রোডাক্টে সেল দিন। লাইভ কাউন্টডাউন দেখে ক্রেতা দেরি করেন না, আর সেল সাথে সাথেই চালু হয়, কারও অ্যাপ্রুভালের অপেক্ষা নেই।
EID20
EID20অ্যাপ্লাইঅ্যাপ্লাই হয়েছে · ২০% ছাড়
কুপন কোড
পুরো অর্ডারে, বাছাই করা প্রোডাক্টে বা শিপিংয়ে ছাড় দিন, পার্সেন্টে বা ফিক্সড টাকায়। মোট কতবার চলবে, একজন কতবার নিতে পারবেন, শুধু নতুন ক্রেতাদের জন্য কি না, কবে শুরু কবে শেষ, সব আপনিই ঠিক করেন।
বাড়তি ছাড়
বান্ডেল অফার
সেলের প্রোডাক্ট থেকে নির্দিষ্ট কয়েকটা কার্টে নিলে ক্রেতা বাড়তি ছাড় পান, চেকআউটে নিজে থেকেই কেটে যায়।
শুভ জন্মদিন!
গিফট করে পাঠান
ক্রেতা নিজের একটা মেসেজ লেখেন, গিফট-র্যাপের চার্জ আপনি ঠিক করেন, আর যিনি পাবেন তিনি ইমেইলে খবর পান। ডিজিটাল গিফট সোজা তার ইনবক্সে চলে যায়।
বেস্টসেলার
বেস্টসেলার স্পটলাইট
আপনার সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রোডাক্ট শপে আলাদা কার্ড পায়, আসল বিক্রি দেখে নিজে থেকেই বাছাই হয়।
→→
ছাড়গুলো সবসময় একই সিরিয়ালে বসে: আগে ফ্ল্যাশ সেল, তারপর বান্ডেল, তারপর কুপন। তাই ক্রেতা সেরা দামটাই পান, আর দাম কেন এমন হলো, আপনিও বোঝেন।
নিজের মতো সাজান
শপ দেখলেই যেন বোঝা যায়, এটা আপনার
এক ক্লিকে থিম বেছে নিন, বা কেমন চান লিখে দিন, AI একটা থিম বানিয়ে দেবে। তারপর রং, ফন্ট আর লেআউট নিজের মতো করে নিন।
থিম ও AI ডিজাইন
রেডিমেড প্রিসেট দিয়ে শুরু করুন, বা AI দিয়ে পুরো থিম বানিয়ে নিন। লাইভ করার আগে প্রিভিউ দেখে নিন।
রং, ফন্ট ও লেআউট
প্রতিটা রং বদলান, হেডিং আর মূল লেখার ফন্ট বেছে নিন, কোনা গোল না চৌকো, সেটাও ঠিক করুন।
লোগো, কভার আর ফিচার্ড ব্যানার
লোগো আর কভার দিন, তারপর ফিচার্ড ব্যানারে নতুন লঞ্চ আর ক্যাম্পেইন আলাদা করে দেখান।
ক্যাটাগরি
প্রোডাক্টগুলো ক্যাটাগরিতে সাজান, ক্রেতা সোজা নিজের দরকারি জিনিসে চলে যাবেন।
আপনার পেজে ফিচার্ড
সেরা প্রোডাক্টগুলো আপনার ক্রিয়েটর পেজে পিন করুন, শপ খোলার আগেই ফ্যানরা দেখে ফেলবেন।
বিল্ট-ইন SEO
গুগলে কোন টাইটেল আর বর্ণনা দেখাবে, নিজে লিখুন; শেয়ার করলে কোন ছবি আসবে, সেটাও দিন। চাইলে কাস্টম মেটা ট্যাগও যোগ করুন, আর লিখতে লিখতেই লাইভ SEO স্কোর দেখুন।
থিম
আর্থিমিনিমাল
উজ্জ্বল আর রঙিনAI দিয়ে বানান
রং
ফন্টAaAaAaকর্নার
92SEO স্কোর
hobenakicoffee.com/@yourshop
@yourshop@yourshop@yourshop
ফলো
সবপ্রিন্টই-বুক
সিরামিক মগ
আর্ট প্রিন্ট
রেসিপি ই-বুক
ক্যানভাস টোট
hobenakicoffee.com/@yourshop
@yourshop@yourshop@yourshop
ফলো
সবপ্রিন্টই-বুক
সিরামিক মগ
আর্ট প্রিন্ট
রেসিপি ই-বুক
ক্যানভাস টোট
hobenakicoffee.com/@yourshop
@yourshop@yourshop@yourshop
ফলো
সবপ্রিন্টই-বুক
সিরামিক মগ
আর্ট প্রিন্ট
রেসিপি ই-বুক
ক্যানভাস টোট
বিক্রি যেভাবে হয়
ট্যাপ থেকে ডেলিভারি, কয়েক ধাপে
ডিজিটাল আর ফিজিক্যাল শুরু হয় একইভাবে, তারপর যার যার পথে যায়। পুরোটা এখানে।
1
ক্রেতা প্রোডাক্ট বেছে নেন
আপনার পেজে এসে, অপশন থাকলে সাইজ বা রঙ বেছে, কার্টে যোগ করেন।
পুরোনো ক্রেতারা সেভ করা ঠিকানা বেছে নেন, তাই চেকআউটে কয়েক সেকেন্ড লাগে।
কেনাকাটা ও রিটার্ন
অর্ডার, ডাউনলোড আর রিটার্ন রিকোয়েস্ট, ক্রেতার জন্য সব এক জায়গায়।
ক্রিয়েটর স্টুডিও
পুরো শপ চালান এক জায়গা থেকে
বিক্রি, অর্ডার, ক্যাশ, রিটার্ন আর রিভিউ, সব এক ড্যাশবোর্ডে। সামলাতে সময় কম যায়, বানানোর জন্য সময় বেশি থাকে।
শপ ওভারভিউগত ৩০ দিন
আয়+২৪%আগের ৩০ দিনের তুলনায়
অর্ডার+১৮%
১২৮
ক্যাশ কনফার্ম বাকি৩COD অর্ডারের হিসাব বাকি
অর্ডার কিউ
আর্ট প্রিন্ট
#1042 · @nabila
ট্র্যাকিং যোগ করুনপাঠানো হয়েছে
সিরামিক মগCOD
#1041 · @rafi
ক্যাশ কনফার্মটাকা পাওয়া গেছে
ক্যানভাস টোটরিটার্ন রিকোয়েস্ট
#1038 · @tanvir
অ্যাপ্রুভঅ্যাপ্রুভ হয়েছে
সবচেয়ে বেশি বিক্রি
1
আর্ট প্রিন্ট৪২টা বিক্রি
2
সিরামিক মগ৩১টা বিক্রি
3
রেসিপি ই-বুক১৮টা বিক্রি
সবশেষ রিভিউ৪.৯
“প্রিন্টটা দারুণ, আর দুই দিনেই হাতে পেয়েছি!”
@nabila
লাইভ ড্যাশবোর্ড
গত ৩০ দিনের আয় আর অর্ডার, তার আগের ৩০ দিনের সাথে মিলিয়ে, সাথে সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রোডাক্ট আর নতুন অর্ডার।
অর্ডার কিউ ও ট্র্যাকিং
পাঠানোর সময় কুরিয়ার আর ট্র্যাকিং নম্বর দিন, ক্রেতা সাথে সাথেই দেখতে পাবেন।
ক্যাশ অন ডেলিভারির পুরো হিসাব
টাকা হাতে পেলে কনফার্ম করুন, প্রতিটা COD অর্ডারের হিসাব মিলে থাকবে, স্প্রেডশিট লাগবে না।
রিটার্ন ও রিফান্ড
প্রতিটা প্রোডাক্টে রিটার্নের সময়সীমা ঠিক করুন। রিকোয়েস্ট অ্যাপ্রুভ বা রিজেক্ট করুন। অ্যাপ্রুভ করা রিফান্ড আমরাই সামলাই।
সব রিভিউ এক জায়গায়
সব প্রোডাক্টের রেটিং আর রিভিউ একসাথে দেখুন, বুঝে নিন ক্রেতারা কী সবচেয়ে বেশি পছন্দ করেন।
অর্ডার চ্যাট আর প্রাইভেট নোট
নির্দিষ্ট অর্ডার নিয়ে ক্রেতার সাথে কথা বলুন, আর এমন নোট রাখুন যা শুধু আপনি দেখবেন।
পলিসি ও ভরসা
পরিষ্কার নিয়ম, নিরাপদ ফাইল, ভরসার লিস্টিং
কী পাচ্ছেন আগে থেকে জানলে ক্রেতারা নিশ্চিন্তে কেনেন। প্রথম দিন থেকেই আপনার পলিসি রেডি, বাকিটা প্ল্যাটফর্ম সামলায়।
প্রতিটা লিস্টিং রিভিউ করা হয়
নতুন প্রোডাক্ট আর ক্যাটাগরি লাইভ হওয়ার আগে আমরা দেখে নিই, তাই ক্রেতারা যা দেখেন তাতে ভরসা রাখতে পারেন।
ফাইল থাকে সুরক্ষিত
ডিজিটাল ফাইল প্রাইভেট স্টোরেজে থাকে, ক্রেতার কাছে যায় শুধু নিরাপদ, মেয়াদওয়ালা লিংকে।
প্রতিটা বিক্রির হিসাব থাকে
অনলাইন পেমেন্ট চলে SSLCommerz দিয়ে, আর প্রতিটা বিক্রি, ফি আর রিফান্ডের হিসাব থাকে আপনার ওয়ালেটে।
রেডিমেড শপ পলিসি
শুরুতেই পাঁচটা পলিসির রেডি টেমপ্লেট পাবেন। যেমন আছে রাখুন, বা নিজের ভাষায় লিখুন। শপের যেকোনো পেজ থেকে ক্রেতারা পড়তে পারেন।
রিটার্ন ও রিফান্ড
শিপিং
ডিজিটাল প্রোডাক্ট
প্রাইভেসি
সার্ভিসের শর্ত
ক্যাশ অন ডেলিভারি
ক্যাশ অন ডেলিভারি, আপনার জন্য ন্যায্য নিয়মে
ক্রেতা দরজায় টাকা দেন, আর আপনি প্ল্যাটফর্ম ফি দেন শুধু যে ক্যাশ সত্যিই হাতে পেয়েছেন তার ওপর। পেছনে কী হয়, দেখে নিন।
ডেলিভারি চার্জে কোনো ফি নেই
প্ল্যাটফর্ম ফি হিসাব হয় শুধু প্রোডাক্টের দামের ওপর। ডেলিভারির জন্য ক্রেতা যা দেন, তাতে কোনো ফি নেই, আর ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি প্রসেসিং চার্জও নেই।
ফি কাটে শুধু ক্যাশ কনফার্ম হলে
অর্ডার আসা বা শিপ করার সময় কিছুই কাটে না। পার্সেল ডেলিভারির পর আপনি ক্যাশ কনফার্ম করলে প্ল্যাটফর্ম ফি কাটে, ক্রেতা যেদিন অর্ডার করেছিলেন সেদিনের রেটে।
বাকি ফি কাটে পরের আয় থেকে
ক্যাশ তো আগেই আপনার হাতে, তাই ওয়ালেটে ফি কাটার মতো টাকা না থাকলে সেটা বাকি ফি হিসেবে থাকে। আপনার পরের অনলাইন সেল থেকে আগে বাকি ফি শোধ হয়, অথবা যেকোনো সময় নিজেই পে করে দিতে পারেন।
শুধু COD বন্ধ হয়, শপ খোলা থাকে
দুটো কারণে শুধু ক্যাশ অন ডেলিভারি বন্ধ হয়: বাকি ফি আর যে ক্যাশ এখনো কনফার্ম করেননি তার প্ল্যাটফর্ম ফি মিলে আপনার COD লিমিট ছুঁয়ে ফেললে, অথবা অনেক দিন ক্যাশ কনফার্ম না করলে। তখনও শপ খোলা থাকে, অনলাইন পেমেন্টও চালু থাকে। সমস্যা মিটলে COD নিজে থেকেই আবার চালু হয়। লিমিটের কাছাকাছি গেলে স্টুডিও আগেই জানিয়ে দেয়।
ক্রেতা পার্সেল না নিলে, আপনার পলিসি
ক্রেতা পার্সেল না নিলে তাতে কোনো প্ল্যাটফর্ম ফি নেই। ক্রেতার কাছে ডেলিভারি চার্জ চাইবেন কি না, সেটা আপনার শপের পলিসি, আর অর্ডারের আগেই ক্রেতা দেখে নেন যে এটা চাওয়া হতে পারে।
ফি আর টাকা তোলা
ন্যায্য ফি, বেশিটাই থাকে আপনার
প্ল্যাটফর্ম ফি কাটা হয় শুধু প্রোডাক্টের দামের ওপর, আর পেমেন্ট গেটওয়ের খরচ এর মধ্যেই ধরা। এর বাইরে শুধু ক্রেতা অনলাইনে ডেলিভারি চার্জ দিলে ছোট একটা ডেলিভারি প্রসেসিং চার্জ কাটা হয়। আজকের রেট সবসময় প্রাইসিং পেজে থাকে।
প্রতিটা বিক্রিতে প্ল্যাটফর্ম ফি, ডেলিভারি চার্জে কখনো না
সবার জন্য লঞ্চ রেট, এরপর আগের মাসের ভলিউম দেখে আপনার রেট
কোনো মাসিক বিল নেই, লুকানো চার্জ নেই
কত সময় লাগে
শপ অ্যাকাউন্টের সাথেই আসে, ওপরের ফি ছাড়া আর কিছু দিতে হয় না। নতুন প্রোডাক্ট শপে দেখানোর আগে আমাদের টিমের একজন নিজে দেখেন, তাই কতক্ষণ লাগবে আগে থেকে বলা যায় না। লাইভ প্রোডাক্ট এডিট করলে রিভিউ চলার সময়ও আগেরটা শপে থাকে।
সমস্যা হলে যা করবেন
মনসুন স্কেচবুক (৩২ পৃষ্ঠা)রিভিউ চলছে
নতুন প্রোডাক্ট এখনো দেখাচ্ছে না? রিভিউ চলছে
রিকশা আর্ট প্রিন্ট — A3 সাইজ, স্বাক্ষরসহরিজেক্ট হয়েছেরিজেক্টের কারণ দেখুন
প্রোডাক্ট রিজেক্ট হয়েছে? কারণ দেখে এডিট করুন, আবার পাঠান
ক্যাশ অন ডেলিভারি বন্ধ আছেআপনার শপ খোলা আছে, অনলাইন পেমেন্টও চালু আছে।বাকি ফি পে করুন
ক্যাশ অন ডেলিভারি বন্ধ? বাকি ফি পে করুন বা হাতে পাওয়া ক্যাশ কনফার্ম করুন
ওয়েবসাইট মানে ডোমেইন, হোস্টিং, গেটওয়ে, কাগজপত্র আর কিছু বিগড়ালে জেগে থাকা একজন মানুষ। এই হলো খরচ, ঝামেলা, আর হবে নাকি Coffee?-এ কোনগুলো আপনাকে সামলাতে হয় না।
নিজে চালালে আপনার খরচ
প্রথম বছরেই কমপক্ষে ৳৩২,১৯৫
ডেভেলপার, প্লাগইন বা প্রথম অর্ডারের আগেই
ডোমেইন নাম৳৭০০
SSL সহ হোস্টিং৳৫,৯৯৫
পেমেন্ট গেটওয়ে সেটআপ৳২৫,৫০০
তারপর যতদিন বিক্রি করবেন, প্রতিটা বিক্রি থেকে গেটওয়ে নিজের কমিশন কেটে নেবে।
হবে নাকি Coffee?-এ খরচ
কিছুই কিনতে, সেটআপ করতে বা রিনিউ করতে হয় না
পুরোটা আমরাই চালাই।
ডোমেইন নামআমরা সামলাই
SSL সহ হোস্টিংআমরা সামলাই
পেমেন্ট গেটওয়ে সেটআপআমরা সামলাই
বানানো আর অনলাইনে ধরে রাখা
নিজে চালালে
ডেভেলপার খোঁজা, নয়তো নিজেই কোড শেখা
WooCommerce, Shopify নাকি নিজে বানানো, তারপর Shopify-কে ডলারে বিল দেওয়া
রিল ভাইরাল হলো আর সস্তা হোস্টিং বসে গেল
সাইট ডাউন বলে রাত ২টায় ঘুম ভাঙা
বিক্রি হোক বা না হোক, ভিজিটর বাড়লেই হোস্টিং বিল বাড়া
হবে নাকি Coffee?-এ
তৈরি শপ, প্রতিটা প্রোডাক্টের আলাদা পেজ
সার্ভার, ডেটাবেস আর ইমেজ CDN আমরা চালাই
হোস্টিং বিল নেই
পেমেন্ট আর কাগজপত্র
নিজে চালালে
গেটওয়ে অ্যাকাউন্ট খোলার আগে ট্রেড লাইসেন্স, TIN আর NID-এর কপি
প্রথম বিক্রির আগেই সেটআপ ফি
পেমেন্টের কলব্যাক লেখা, তারপর দুবার চললে সেটা সারানো
গেটওয়ে থেকে টাকা নিজের বিকাশে আনা
শূন্য থেকে রিফান্ড, শিপিং আর প্রাইভেসি পলিসি লেখা
হবে নাকি Coffee?-এ
ক্রেতা বিকাশ, নগদ, রকেট বা কার্ডে পে করেন, আপনাকে গেটওয়ে সেটআপ করতে হয় না
বিক্রি শুরু করতে ট্রেড লাইসেন্স বা TIN লাগে না; টাকা তোলার সময় একবার NID যাচাই
রেডিমেড টেমপ্লেট থেকে পলিসি, প্রতিটা পেমেন্টে PDF রিসিট
অর্ডার, স্টক আর ডেলিভারি
নিজে চালালে
ঢাকার ভেতর আর বাইরের শিপিং হাতে হিসাব করা
ক্যাশ অন ডেলিভারির হিসাব স্প্রেডশিটে রাখা
স্টক শেষ হয়ে যাওয়া জিনিস আবার বিক্রি করে ফেলা
"পার্সেল কোথায়?" প্রশ্নের উত্তর একটা একটা করে দেওয়া
কুরিয়ার আর হিসাবের জন্য অর্ডার হাতে কপি করা
হবে নাকি Coffee?-এ
প্রতিটা প্রোডাক্টে ঢাকার ভেতর আর বাইরের আলাদা শিপিং দাম, ফিজিক্যাল প্রোডাক্টে ক্যাশ অন ডেলিভারি
স্টক ট্র্যাকিং, স্টক কমলে অ্যালার্ট
ট্র্যাকিং নম্বর ক্রেতাকে ইমেইলে চলে যায়, আর সব অর্ডার CSV-তে এক্সপোর্ট করা যায়
নিরাপত্তা আর চুপচাপ বিগড়ে যাওয়া জিনিস
নিজে চালালে
হ্যাকার ফাঁক খোঁজার আগেই প্লাগইন প্যাচ করা
অটো-রিনিউ ফেল করায় SSL সার্টিফিকেট এক্সপায়ার
SPF, DKIM আর DMARC ছাড়া অর্ডারের ইমেইল স্প্যামে যাওয়া
ভুয়া পেমেন্ট নোটিশে টাকা না দেওয়া অর্ডার পেইড হয়ে যাওয়া
সাহায্য করা সবার সাথে একটাই অ্যাডমিন পাসওয়ার্ড শেয়ার করা
হবে নাকি Coffee?-এ
প্যাচ করার মতো প্লাগইন নেই, রিনিউ করার মতো সার্টিফিকেটও নেই
অর্ডারের ইমেইল আমরাই পাঠাই, আর পেইড ধরার আগে প্রতিটা পেমেন্ট গেটওয়ের সাথে আবার মিলিয়ে দেখা হয়
আনুমানিক, হুবহু নয়। এটা সর্বনিম্ন হিসাব, কোটেশন নয়: প্লাগইন, থিম আর ডেভেলপারের সময় ধরা হয়নি। দাম ৯ অক্টোবর, ২০২৬ অনুযায়ী, ১ USD = ১২৩.১ টাকা ধরে। আমাদের চার্জ কীভাবে কাজ করে
জেনে রাখা ভালো
শপ নিয়ে যা জানতে চান
একই শপ থেকে কি ডিজিটাল আর ফিজিক্যাল দুটোই বিক্রি করতে পারি?
হ্যাঁ, একটা শপেই দুটো থাকে। ডাউনলোডের ইবুক আর প্রিন্ট করা টোট ব্যাগ পাশাপাশি রাখুন: ডিজিটাল সাথে সাথে পৌঁছে যায়, ফিজিক্যাল যায় শিপিংয়ে।
শিপিং কি আমাকেই সামলাতে হবে?
শিপিং রেট আপনি ঠিক করেন, অর্ডারও আপনি প্যাক করেন। প্রতিটা অর্ডার প্রসেসিং, শিপড আর ডেলিভারড পর্যন্ত আমরা ট্র্যাক করি। ক্যাশ অন ডেলিভারিতে কোন টাকা আদায় হলো, তার হিসাব আমরা রাখি, তাই কোনটা পেয়েছেন আর কোনটা বাকি, সবসময় জানবেন।
কেউ আমার ফাইল বারবার ডাউনলোড করতে থাকলে কী হবে?
প্রতিটা ডিজিটাল বিক্রিতে আলাদা একটা ডাউনলোড লিংক তৈরি হয়, যার মেয়াদ আর ডাউনলোডের লিমিট দুটোই আছে। মেয়াদ গেলে বা লিমিট শেষ হলে লিংক আর কাজ করে না। আর আপনার আসল ফাইল সবসময় প্রাইভেট স্টোরেজে থাকে, সরাসরি কেউ পায় না।
সব ক্রিয়েটরের শপ একসাথে ঘুরে দেখার কোনো মার্কেটপ্লেস আছে?
না। শপটা শুধু আপনার, আপনার পেজেই থাকে। ক্রেতারা আসেন আপনার শেয়ার করা লিংক থেকে।
আমার বিক্রিতে কি কোনো ফি আছে?
হ্যাঁ, প্রোডাক্টের দামের ওপর একটা প্ল্যাটফর্ম ফি কাটে, ডেলিভারি চার্জে কখনো না। পেমেন্ট গেটওয়ের খরচ এর মধ্যেই। লঞ্চ রেট যতদিন চলছে, সব ক্রিয়েটরের একই রেট; তারপর আগের মাসের ভলিউম দেখে আপনার রেট ঠিক হয়। এখনকার রেট প্রাইসিং পেজে আছে।
ছাড় আর সেল দিতে পারব?
হ্যাঁ। লাইভ কাউন্টডাউনসহ ফ্ল্যাশ সেল দিন, পুরো অর্ডার, বাছাই করা প্রোডাক্ট বা শিপিংয়ে কুপন কোড বানান, আর বান্ডেল অফার চালু করুন, বাড়তি ছাড় নিজে থেকেই কেটে যায়। ছাড় বসে এই সিরিয়ালে: আগে ফ্ল্যাশ সেল, তারপর বান্ডেল, তারপর কুপন।
অর্ডার করতে কি ক্রেতার অ্যাকাউন্ট লাগবে?
ফিজিক্যাল প্রোডাক্টে লাগে না: গেস্ট হিসেবে নাম, ফোন নম্বর আর ডেলিভারির ঠিকানা দিয়েই চেকআউট করা যায়। ডিজিটাল প্রোডাক্ট কিনতে একটা ফ্রি অ্যাকাউন্ট লাগে, ডাউনলোড লিংক ক্রেতার অ্যাকাউন্টেই নিরাপদে থাকে।
ক্রেতা কিছু ফেরত দিতে চাইলে কী হয়?
প্রতিটা প্রোডাক্টে রিটার্নের সময়সীমা আপনি ঠিক করেন। সেই সময়ের মধ্যে ক্রেতারা ডেলিভারি পাওয়া প্রোডাক্টের রিটার্ন চাইতে পারেন তাদের কেনাকাটার পেজ থেকে। আপনি স্টুডিও থেকে অ্যাপ্রুভ বা রিজেক্ট করেন, অ্যাপ্রুভ হলে রিফান্ড আমরাই প্রসেস করি, আর দুই ক্ষেত্রেই ক্রেতাকে জানিয়ে দিই।
শপের চেহারা কি নিজের মতো করে সাজাতে পারব?
পুরোপুরি। প্রিসেট থিম বেছে নিন বা AI দিয়ে বানান, রং, ফন্ট আর লেআউট বদলান, লোগো, কভার আর ফিচার্ড ব্যানার দিন, আর নিজের SEO টাইটেল, ডেসক্রিপশন আর শেয়ার ইমেজ সেট করুন।
আপনার শপ খুলুন, নিজের পেজ থেকেই বিক্রি করুন
আজই প্রথম প্রোডাক্টটা যোগ করুন। অ্যাপ্রুভ হলে শপ লাইভ করুন, তারপর লিংক পেলেই যে কেউ কিনতে পারবেন। আলাদা কোনো সফটওয়্যার লাগে না, মাসে মাসে কোনো বিলও নেই।