মূল অংশে যান
ব্যবসার কাগজপত্র ছাড়াই শুরু

কাগজের স্তূপ নয়, নিজের কাজ দিয়ে শুরু করুন

'হবে নাকি Coffee?'-তে সাইন আপ করতে ট্রেড লাইসেন্স, TIN, BIN, VAT রেজিস্ট্রেশন বা মার্চেন্ট অ্যাকাউন্ট লাগে না। আগে প্রোফাইল খুলুন, টাকা তোলার আগে পরিচয় যাচাই করে নিন।

সাইন আপ

সাইনআপে আসলে যা লাগে

সাইন আপে যা চাওয়া হয়

শুরু হয় ইমেইল OTP দিয়ে। তারপর প্রোফাইলের তথ্য, আর যে সার্ভিস বেছে নেবেন তার জন্য দরকারি কিছু সেটআপ।

সাইন আপে যা চাওয়া হয় না

সাইন আপের সময় ট্রেড লাইসেন্স, TIN, BIN, VAT রেজিস্ট্রেশন বা আলাদা মার্চেন্ট অ্যাকাউন্ট দেওয়ার কোনো ঘর নেই। এটা শুধু আমাদের ফর্মের কথা, প্ল্যাটফর্মের বাইরে আপনার কী দায়িত্ব, তার কথা না।

আয়

আগে আয় করুন, তোলার সময় যাচাই

আগে আয় করুন, তোলার সময় যাচাই

পরিচয় যাচাইয়ের আগেই পেজ খোলা আর সার্ভিস চালু করা যায়। তবে আয় তোলার আগে অ্যাকাউন্টের মালিককে আমাদের NID যাচাই শেষ করতে হবে।

যাচাই কীভাবে হয়

পেমেন্ট হয় আমাদের চেকআউটে

সাপোর্টার আর ক্রেতারা আমাদের চেকআউট দিয়েই পেমেন্ট করেন। তবে এর মানে এই না যে আপনার ব্যবসা, ট্যাক্স বা আইনকানুনের সব দায়িত্ব 'হবে নাকি Coffee?' নিয়ে নিচ্ছে।

প্রাইসিং
দায়িত্ব

আপনার দায়িত্ব কিন্তু থেকেই যায়

সাইন আপের এই ধাপগুলো কোনো আইনি বা ট্যাক্স পরামর্শ না। আপনার ক্ষেত্রে কোন নিয়ম খাটে দেখে নিন, আর নিজের কাজ বুঝে একজন পেশাদারের সাথে কথা বলুন।

জেনে রাখা ভালো

সাইন আপ আর কাগজপত্র নিয়ে প্রশ্ন

অ্যাকাউন্ট খুলতে কী লাগে?
শুধু ইমেইল। OTP দিয়ে সাইন আপ হয়।
সাইন আপে কি ট্রেড লাইসেন্স, TIN, BIN বা VAT রেজিস্ট্রেশন দিতে হয়?
না। সাইন আপে এগুলো চাওয়াই হয় না।
পরিচয় যাচাই কখন লাগে?
টাকা তোলার আগে।
সাইন আপে কাগজ লাগে না মানে কি আমার ট্যাক্স বা আইনি কোনো দায়িত্ব নেই?
না। কার কী দায়িত্ব, তা নির্ভর করে ক্রিয়েটর আর দেশের আইনের ওপর। কর ও প্রতিবেদন পেজটা দেখুন, আর নিজের অবস্থা বুঝে পেশাদারের পরামর্শ নিন।
'হবে নাকি Coffee?' কি আইনি বা কর পরামর্শ দেয়?
না। এই পেজে শুধু আমাদের সাইন আপের ধাপগুলো বলা আছে, এটা কোনো আইনি পরামর্শ না।

কাগজের ঝামেলার আগে নিজের ক্রিয়েটর পেজ খুলুন

ইমেইল OTP দিয়ে সাইন আপ করুন, প্রোফাইল সাজান, আর টাকা তোলার সময় হলে পরিচয় যাচাই শেষ করুন।