ডেটা মুছে ফেলার নির্দেশনা
শেষ আপডেট:
ভূমিকা
হবে নাকি Coffee? অ্যাকাউন্ট আর তার ডেটা মুছতে নিচের যেকোনো পদ্ধতি নিন। অ্যাকাউন্ট মুছলে আপনার প্রোফাইল, পোস্ট, মেসেজ আর অন্য তথ্য স্থায়ীভাবে মুছে যায়। এই কাজ ফিরিয়ে নেওয়া যাবে না।
অন্যের লেনদেনের হিসাব রাখতে কোন তথ্য থেকে যায়, আর কীভাবে আপনার নাম-পরিচয় সরাই, তা নিচে বলা আছে। বিস্তারিত প্রাইভেসি পলিসি দেখুন।
কোন ডেটা মুছে যায়, কোনটি থাকে
অ্যাকাউন্ট মুছে ফেলার সাথে সাথে নিচের ডেটা স্থায়ীভাবে মুছে যায়:
- প্রোফাইল তথ্য (নাম, বায়ো, ছবি, ইউজারনেম)
- প্রকাশিত পোস্ট, ফিড কনটেন্ট এবং শপ/পণ্যের তথ্য। তবে কোনো পাঠক আগে যে পোস্ট কিনেছেন বা গিফট হিসেবে পেয়েছেন, সেটা তিনি পড়তে পারবেন।
- মেসেজ
- পেআউট/ব্যাংকিং পদ্ধতি (bKash, Nagad, ব্যাংক অ্যাকাউন্ট তথ্য)
- মেম্বারশিপ, নিউজলেটার সাবস্ক্রিপশন, রিভিউ এবং সেবার অনুরোধ
ইউজারনেমটা ৯০ দিন রেখে দিই, শুধু যাতে অন্য কেউ আপনার পেজের লিংকটা নিয়ে নিতে না পারে। তারপর সেটাও মুছে ফেলি।
বাংলাদেশের আইন অনুযায়ী অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পরও কিছু রেকর্ড আমাদের রাখতে হয়, আর এসব রেকর্ড থেকে আপনাকে চেনা যেতে পারে:
- লেনদেনের হিস্ট্রি, ওয়ালেটের রেকর্ড আর টাকা তোলার রিকোয়েস্ট কমপক্ষে ৫ বছর রাখি (আয়কর অধ্যাদেশ, ২০২৩ ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী)।
- KYC-র জন্য জমা দেওয়া NID আর ভেরিফিকেশনের রেকর্ড (মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২) প্রাইভেট, এনক্রিপ্টেড স্টোরেজে রাখি। অ্যাকাউন্ট বন্ধের তারিখ থেকে NID নম্বর আর ছবি ৫ বছর রাখি, তারপর মুছে ফেলি। জমা দেওয়ার ঘটনা, তারিখ, সিদ্ধান্ত, কারণ আর সম্মতির রেকর্ড থেকে যায়; NID নম্বর বা ছবি থাকে না।
আপনার সাথে অন্য কারও কেনাকাটা বা গিফটের লেনদেন হয়ে থাকলে, সেই রেকর্ড তার অ্যাকাউন্টে থেকে যায়। এতে প্ল্যাটফর্মের আর তার হিসাব ঠিক থাকে। তবে রেকর্ড থেকে আমরা আপনার পরিচয় সরিয়ে দিই। কোন রেকর্ড কতদিন রাখি, তা প্রাইভেসি পলিসিতে দেখুন।
পদ্ধতি ১: নিজে অ্যাকাউন্ট মুছে ফেলুন
আপনার অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে সরাসরি নিজের অ্যাকাউন্ট ও সকল ডেটা মুছে ফেলতে পারবেন:
- প্রোফাইল সেটিংস পেজে যান।
- পেজের সর্বনিম্নে থাকা “অ্যাকাউন্ট মুছুন” অপশনটি খুঁজুন।
- নির্দেশনা অনুসরণ করে অ্যাকাউন্ট মুছে ফেলা নিশ্চিত করুন।
পদ্ধতি ২: আমাদের সাথে যোগাযোগ করুন
অ্যাকাউন্টে ঢুকতে না পারলে বা সাহায্য লাগলে, যোগাযোগ পেজ থেকে বা support@hobenakicoffee.com-এ ইমেইল করে ডেটা মুছতে বলুন। অনুরোধটা আপনার কি না নিশ্চিত করতে, অ্যাকাউন্টে থাকা ইমেইল বা ইউজারনেম চাইতে পারি। পরিচয় ভেরিফাই হলে সাধারণত ৩০ দিনের মধ্যে কাজটা শেষ করি।
পেজটা কি কাজে লেগেছে?
একটা ইমোজি বেছে জানান। লগইন করতে হবে না।