মূল অংশে যান
প্ল্যাটফর্ম ফিচার

আয়ের সব উপায়, এক জায়গায়

গিফট, বিক্রি, সাবস্ক্রিপশন: সব আয় একই ব্যালেন্সে। যে ফিচার যখন দরকার, চালু করে নিন।

কফি গিফটসাপোর্টার
আপনার শপপেইড
নিউজলেটারপোস্ট পাবলিশ করুন
মেম্বারশিপমাসিক

যেসব সার্ভিস আপনি দিতে পারেন

মানুষ আপনার কাজ কীভাবে সাপোর্ট করবে, কিনবে বা সাবস্ক্রাইব করবে, আপনিই ঠিক করুন। আপনার কাজের সাথে যেটা যায়, শুধু সেটাই চালু করুন।

কফি গিফট

সাপোর্টার কয়েক কাপ কফি বেছে নিয়ে পেমেন্ট করেন, চাইলে সাথে ছোট্ট একটা মেসেজও লেখেন। ওনার কোনো অ্যাকাউন্ট লাগে না। পেমেন্ট কনফার্ম হলেই টাকা আপনার আয়ের হিসাবে যোগ হয়।

কফি গিফট দেখুন

আপনার শপ

নিজের পেজের শপ থেকেই ডিজিটাল ডাউনলোড, ফিজিক্যাল প্রোডাক্ট, বা দুটোই বিক্রি করুন। Shopify বা Gumroad লাগবে না, আলাদা আলাদা ফি দেওয়ার ঝামেলাও নেই।

শপ দেখুন

নিউজলেটার

লিখতে চাইলেই হলো, পাঠক এখনো না থাকলেও চলবে। ছোট পোস্ট বা বড় ব্লগ লিখুন। ফ্রি রাখুন, শুধু মেম্বারদের জন্য রাখুন, বা আলাদা করে বিক্রি করুন। প্রতিটা বিক্রি আর মেম্বারশিপ থেকে আয় হবে।

নিউজলেটার দেখুন

মেম্বারশিপ

আপনার নির্ধারিত মাসিক মূল্যে মেম্বাররা একবারে এক মেয়াদের টাকা দেয়, কখনো অটো-চার্জ হয় না। তারা প্রতিটি রিনিউয়ালের আগেই জানতে পারে, আর হঠাৎ করে অ্যাক্সেস হারায় না।

মেম্বারশিপ দেখুন

যেসব ফিচার আপনার কাজ সহজ করে

অ্যাকাউন্ট, ফাইল, মেসেজ, পরিচয় যাচাই, নতুন ফিচারের আইডিয়া: সব সামলানোর টুল সব সার্ভিসেই আছে।

AI কানেকশন

Claude, Codex বা Gemini CLI থেকেই পেজ চালান

চ্যাটে বলুন কী লাগবে, AI করে দেবে: আয়ের হিসাব, নিউজলেটারের ড্রাফট, অর্ডারের ট্র্যাকিং। কী কী করতে পারবে, সেটা আপনিই ঠিক করবেন।

AI কানেকশন দেখুন
শেয়ার কিট

সবখান থেকে মানুষ আসুক আপনার পেজে

ওয়েবসাইটের বাটন, লাইভের অ্যালার্ট, প্রিন্টের QR কোড। সবগুলোই মানুষকে আপনার পেজে নিয়ে আসে।

শেয়ার কিট দেখুন
স্টোরেজ অ্যাড-অন

আপনার তৈরি সবকিছুর জন্য আরও জায়গা

প্রতিটা অ্যাকাউন্টে শুরু থেকেই স্টোরেজ পাবেন। প্রোফাইল, নিউজলেটার, শপ আর ডিজিটাল প্রোডাক্টের সব ফাইল এক জায়গায় থাকে। আরো জায়গা লাগলে স্টোরেজ অ্যাড-অন নিন।

স্টোরেজ অ্যাড-অন দেখুন
মেসেজ

যে বিষয়ে কথা, তার তথ্যও থাকুক কথোপকথনের সাথে

সাইন ইন করা থাকলে সরাসরি মেসেজ দিতে পারবেন: কেনার আগে বিক্রেতাকে প্রোডাক্ট নিয়ে প্রশ্ন করুন, কেনার পরে অর্ডার ধরে আবার কথা বলুন।

মেসেজ দেখুন
এক অ্যাকাউন্ট, সব ভূমিকা

আজ সাপোর্ট করুন, কাল নিজেই ক্রিয়েটর হন। অ্যাকাউন্ট একটাই।

এক লগইন, এক প্রোফাইলেই সাপোর্টারও থাকুন, ক্রিয়েটরও হন। ফলো, গিফট আর কেনাকাটা করে অন্যদের সাপোর্ট করুন; পরে অ্যাকাউন্ট না বদলেই নিজের অফার আর পাওয়া সাপোর্ট সামলান।

এক অ্যাকাউন্ট দেখুন
ব্যবসার কাগজপত্র ছাড়াই শুরু

কাগজের স্তূপ নয়, নিজের কাজ দিয়ে শুরু করুন

'হবে নাকি Coffee?'-তে সাইন আপ করতে ট্রেড লাইসেন্স, TIN, BIN, VAT রেজিস্ট্রেশন বা মার্চেন্ট অ্যাকাউন্ট লাগে না। আগে পেজ খুলুন, টাকা তোলার আগে পরিচয় যাচাই করে নিন।

সাইন আপ কীভাবে হয় দেখুন
পরিচয় যাচাই

একবার যাচাই করুন। টাকা তুলুন। ব্যাজ দেখান।

টাকা তোলার আগে আমাদের একজন NID আর সেলফি মিলিয়ে দেখেন। অ্যাপ্রুভ হলে টাকা তুলতে পারবেন, নামের পাশে ব্যাজও বসবে।

পরিচয় যাচাই দেখুন
সার্ভিস রিকোয়েস্ট

যে সার্ভিসটা নেই, সেটা চেয়ে নিন

ক্রিয়েটরদের কাজে লাগবে, এমন কোনো সার্ভিস এখানে পাচ্ছেন না? সার্ভিস পেজ থেকে রিকোয়েস্ট পাঠান। আমরা প্রতিটা রিকোয়েস্ট পড়ি।

কীভাবে পাঠাবেন, দেখুন

কাজ এগিয়ে নিতে দরকারি টুল

দরকারি সেটিংস আর প্রতিদিনের টুল আপনার অ্যাকাউন্টেই আছে, তাই পুরো মন দিতে পারবেন কাজে।

ইউনিভার্সাল সার্চ

এক জায়গায় সার্চ করে অ্যাকাউন্টের যেকোনো পেজ বা কাজে সোজা চলে যান।

অ্যাপে নোটিফিকেশন

অ্যাপেই আপডেট দেখুন, আর কোন নোটিফিকেশন পাবেন সেটা নিজেই বেছে নিন।

অটো রিপ্লাই

আপনি কখন ফ্রি থাকেন, আর না থাকলে কী রিপ্লাই যাবে, সেট করে রাখুন। ক্রেতারা সময়মতো উত্তর পাবেন।

৩০+ আরও সার্ভিস শীঘ্রই আসছে

শীঘ্রই আসছে

আরও ফিচার আসছে

ক্রিয়েটরদের আয় বাড়ানোর আরও উপায় বানাচ্ছি। এরপর এগুলো আসছে।

শীঘ্রই আসছে

১-অন-১ সেশন

পেইড কল, কোচিং সেশন আর পরামর্শ, সব বুক হবে সরাসরি আপনার পেজ থেকে।

শীঘ্রই আসছে

স্কুল

ভিডিও লেসন, কুইজ আর প্রগ্রেস ট্র্যাকিংসহ কোর্স বানান, বিক্রি করুন।

শীঘ্রই আসছে

হায়ারিং সার্ভিসেস

ক্লায়েন্টরা পেজ থেকেই সরাসরি আপনাকে কাজ দিতে পারবেন। কত টাকা নেবেন, কী শর্তে করবেন, ঠিক করবেন আপনি।

শীঘ্রই আসছে

পডকাস্ট

এপিসোড পাবলিশ করুন, আপনার ফলোয়ারদের শোনান নিজের কথা।

শীঘ্রই আসছে

ফ্ল্যাশকার্ড

ছোট ছোট লার্নিং কার্ড বানান, যাতে আপনার অডিয়েন্স প্র্যাকটিস করতে আর মনে রাখতে পারে।

শীঘ্রই আসছে

আরও আসছে

ক্রিয়েটররা যাতে আরও শেয়ার করতে, শেখাতে আর আয় বাড়াতে পারেন, তার আরও উপায় নিয়ে কাজ করছি।

যা যা আসছে, সব দেখুন

ফ্রি-তে শুরু করুনপ্রাইসিং দেখুন

লঞ্চের দিন ঘনিয়ে আসছে। সবার আগে লাইনে থাকুন।

hobenakicoffee.com /

@Nashita

@Rafi

@Farhana

@Tanvir

@Tania

@Fahim

@Nadia

@Sojib

ইমেইল দিন, লঞ্চের দিন আপনিই প্রথম জানবেন।

  • লঞ্চ রেট৩০ জুন ২০২৭ পর্যন্ত সব ক্রিয়েটরের সব সার্ভিসে ৩.৫% প্ল্যাটফর্ম ফি
  • একদম ফ্রিতে শুরু করুনআগে কোনো টাকা লাগবে না, কার্ডও না, কাগজপত্রও না
  • BDT-তে পেমেন্ট নিনসরাসরি bKash, Nagad বা ব্যাংকে

এখন যোগ দিলে ইমেইলে ফাউন্ডার টিকিট পেয়ে যাবেন।

যোগ দিলে আপনি আমাদের শর্তাবলি এবং গোপনীয়তা নীতি মেনে নিচ্ছেন।

আর্লি লঞ্চ রেট · ৩০ জুন ২০২৭ পর্যন্ত ৩.৫%