Skip to content
পাবলিক পেজ

একটা লিংকেই আপনার সব কাজ

কফি, লেখা, মেম্বারশিপ আর দোকান, সব থাকে একটা পেজে। ছবি, বায়ো আর সোশ্যাল লিংক দিয়ে সাজান, তারপর লিংক বা QR কোড শেয়ার করুন যেখানে খুশি।

  • লিংক, আর প্রিন্ট করার মতো QR কোড
  • বাংলা আর ইংরেজি, দুই ভাষাতেই
  • নিজের ডোমেইন থাকলে সোজা এই পেজে

যেভাবে পেজ সাজাবেন

  1. ১

    পেজ সাজান

    ছবি, ব্যানার, বায়ো আর সোশ্যাল লিংক।

  2. ২

    কী কী রাখবেন, চালু করুন

    কফি, লেখা, মেম্বারশিপ বা দোকান, যেটা লাগে।

  3. ৩

    লিংক শেয়ার করুন

    বায়োতে, ভিডিওর নিচে, স্টলের টেবিলে প্রিন্ট করা QR-এ।

যেখানে খুশি শেয়ার করুন

নিজের ডোমেইন

নিজের ডোমেইন থাকলে ডোমেইন কোম্পানির সেটিংসে ফরওয়ার্ড করে দিন, ডোমেইনটা খুললেই এই পেজ আসবে। Namecheap, GoDaddy আর Cloudflare-এর গাইড আছে।

বাংলা বা ইংরেজি

পেজ খোলে আপনার ঠিক করা ভাষায়, ভিজিটর চাইলে বদলে নেন। বিদেশের সাপোর্টারদের ইংরেজি লিংকও দিতে পারেন।

ইউজারনেম বদলালেও লিংক চলে

ইউজারনেম বদলালে পুরনো লিংক নতুন পেজে নিয়ে যায়। পুরনো নামটা ৯০ দিন আপনার জন্যই রাখা থাকে।

দেখলেই যেন বোঝা যায়, পেজটা আপনার

ছবি আর ব্যানার

প্রোফাইল ছবি আর একটা চওড়া ব্যানার, যাতে পেজ দেখলেই বোঝা যায় এটা আপনার।

নিজের অ্যাভাটার

ছবি দিতে না চাইলে চোখ, ভুরু, মুখ, চশমা আর রং বেছে অ্যাভাটার বানান। পছন্দ না হলে একটা ট্যাপে নতুন করে সাজান।

বায়ো

নিজের কথা লিখুন, সাথে একটা YouTube ভিডিও। নতুন ভিডিও দিলে আমাদের টিম একবার দেখে নেয়।

সাপোর্টারদের সাথে যোগাযোগ রাখুন

ফলোয়ার

অ্যাকাউন্ট আছে এমন যে কেউ আপনাকে ফলো করতে পারেন। নতুন লেখা পাবলিশ করার সময় চাইলে ফলোয়ার আর মেম্বারদের ইমেইলে জানিয়ে দিন।

ধন্যবাদের মেসেজ

কেউ কফি পাঠালে তাকে নিজের মতো করে ধন্যবাদ জানান: একটা হেডিং, দুই লাইন, চাইলে একটা লিংক। কয়েকটা লিখে রাখতে পারেন, পছন্দমতো সাজাতে পারেন, আর সাপোর্টার কেমন দেখবেন, আগেই দেখে নিতে পারেন।

কে কে সাপোর্ট করলেন

কে ফলো করলেন, কে কফি দিলেন, কে মেম্বার হলেন বা লেখা কিনলেন, পেজেই দেখা যায়।

RSS ফিড

RSS রিডারেও আপনার লেখা দেখা যায়, প্রতিটা লেখার শুরুর কিছুটা।

নুসরাত যেভাবে পেজ শেয়ার করেন

নুসরাতের লিংক থাকে Instagram-এর বায়োতে আর প্রতিটা রিলের নিচে। বইমেলার স্টলে টেবিলে রেখেছিলেন প্রিন্ট করা QR কোড, সেদিন অনেকেই ফোন তুলে স্ক্যান করে ফলো করে গেছেন।

নুসরাত আর এই গল্পের সবাই বানানো চরিত্র। সংখ্যাগুলো শুধু উদাহরণ, আয়ের কোনো কথা দিচ্ছি না।

পেজ নিয়ে যা জানতে চান

নিজের ডোমেইন দিয়ে কি পেজ খোলা যায়?
যায়। ডোমেইন কোম্পানির সেটিংসে ফরওয়ার্ডিং চালু করলে ডোমেইনটা খুললেই এই পেজ খুলবে। তবে অ্যাড্রেস বারে তখন hobenakicoffee.com দেখাবে।
ইউজারনেম বদলালে পুরনো লিংকের কী হবে?
পুরনো লিংক নতুন পেজে নিয়ে যায়। পুরনো নামটা ৯০ দিন আপনার জন্য রাখা থাকে, অন্য কেউ নিতে পারেন না।
পেজ কোন ভাষায় দেখাবে?
আপনি যে ভাষা ঠিক করবেন, সেটাতেই। ভিজিটর নিজে বদলে নিতে পারেন। আর বাংলা বা ইংরেজির আলাদা লিংক শেয়ার করলে পেজ সেই ভাষাতেই খোলে।
QR কোড কি প্রিন্ট করা যায়?
যায়। PNG হিসেবে নামান, বা সোজা প্রিন্ট করুন।

আরও দেখুন

কয়েক মিনিটেই পেজ রেডি

পেজ সাজান, লিংকটা শেয়ার করুন। তারপর যে যেখানেই থাকুন, সবাই আপনাকে সাপোর্ট করতে পারবেন।