Skip to content
AI কানেকশন

Claude, Codex বা Gemini CLI থেকেই পেজ চালান

চ্যাটে বলুন কী লাগবে, AI করে দেবে: আয়ের হিসাব, নিউজলেটারের ড্রাফট, অর্ডারের ট্র্যাকিং। কী কী করতে পারবে, সেটা আপনিই ঠিক করবেন।

MCP লিংকhttps://mcp.hobenakicoffee.com/mcp
বা টার্মিনালে একটা কমান্ড চালান
  • Claude Codeclaude mcp add --transport http hobenakicoffee https://mcp.hobenakicoffee.com/mcp
  • Codexcodex mcp add hobenakicoffee --url https://mcp.hobenakicoffee.com/mcp
  • Gemini CLIgemini mcp add --transport http hobenakicoffee https://mcp.hobenakicoffee.com/mcp

তিন ধাপে কানেক্ট

  1. ১

    AI অ্যাপে আমাদের লিংক বসান

    Claude-এ MCP লিংকটা কানেক্টর হিসেবে যোগ করুন। Claude Code, Codex বা Gemini CLI-তে একটা কমান্ড চালালেই হবে।

  2. ২

    সাইন ইন করে অনুমতি দিন

    AI কোন কোন সার্ভিসে কাজ করবে বেছে নিন। শুধু দেখবে নাকি এডিটও করতে পারবে, সেটাও আপনিই ঠিক করুন।

  3. ৩

    চ্যাটে বলুন কী দরকার

    যেমন “এই সপ্তাহের অর্ডারগুলো দেখান”।

কার জন্য AI কী করতে পারে

ক্রিয়েটর

  • এই মাসে কত আয় হলো, কোন দিন সবচেয়ে বেশি
  • নিউজলেটারের ড্রাফট লেখা, রিভিউতে পাঠানো
  • নতুন অর্ডারে ট্র্যাকিং নম্বর বসানো
  • সাপোর্টারদের মেসেজের উত্তর দেওয়া

টিম মেম্বার

  • যে যে টিমে আছেন, সবগুলোতে কাজ করে
  • টিমে আপনি যা পারেন, AI তার বেশি পারবে না
  • টিম পজ করা থাকলে AI কিছুই করবে না

সাপোর্টার

  • কী কী কিনেছেন, অর্ডার এখন কোথায়
  • মেম্বারশিপ আর পাঠানো গিফটের হিসাব
  • রিটার্ন রিকোয়েস্ট করা
  • নোটিফিকেশন আর ইমেইল সেটিংস বদলানো

এগুলো AI দিয়ে হবে না, আপনাকেই করতে হবে

এডিটের অনুমতি দিলেও AI এগুলোতে হাত দিতে পারবে না। এগুলো অ্যাপ থেকে আপনি নিজেই করবেন।

  • পেমেন্ট, পেআউট আর টাকা ফেরত
  • KYC আর ট্যাক্সের তথ্য
  • কিছু ডিলিট করা
  • টিমে কাউকে যোগ করা বা সরানো
  • যা শুধু অ্যাকাউন্টের মালিক করতে পারেন

AI যা-ই করুক, তার পাশে লেখা থাকবে “Claude দিয়ে”। চাইলে যেকোনো সময় ডিসকানেক্ট করতে পারবেন।

কোন AI অ্যাপে চলে

প্রতিটা অ্যাপ আমরা নিজেরা বাংলাদেশ থেকে চালিয়ে দেখি।

অ্যাপস্ট্যাটাস
ClaudeClaude-এর ওয়েবসাইট আর ডেস্কটপ অ্যাপে, কানেক্টর যোগ করেচলে
Claude Codeটার্মিনাল থেকে, একটা কমান্ডেচলে
Codexটার্মিনাল থেকে, একটা কমান্ডেচলে
Gemini CLIটার্মিনাল থেকে, একটা কমান্ডেচলে
ChatGPTকোন কোন প্ল্যানে চলে, আমরা এখনো দেখছি।টেস্ট চলছে
Gemini অ্যাপGoogle এটা আপাতত শুধু আমেরিকায় চালু রেখেছে। এর বদলে Gemini CLI ব্যবহার করুন।বাংলাদেশে চলে না

MCP সাপোর্ট করে এমন অন্য অ্যাপেও চলে

যা জানতে চান

এর জন্য কি আলাদা টাকা লাগে?
না, আমাদের কোনো চার্জ নেই। AI অ্যাপের পেইড প্ল্যান লাগলে সেই টাকা ওই অ্যাপকেই দিতে হবে।
AI কি আমার টাকা তুলতে পারবে?
না। পেমেন্ট, পেআউট আর টাকা ফেরত শুধু আপনি নিজে আমাদের অ্যাপ থেকে করতে পারবেন।
AI ভুল কিছু পাবলিশ করে দিলে?
পাবলিক পোস্ট আর পেজের এডিট সরাসরি লাইভ হয় না, আগে রিভিউ হয়। আর AI কিছু ডিলিট করতে পারে না, বড়জোর আনপাবলিশ বা আর্কাইভ করতে পারে।
বন্ধ করব কীভাবে?
সেটিংস > কানেক্ট করা অ্যাপ থেকে ডিসকানেক্ট করুন। সাথে সাথেই বন্ধ হয়ে যায়।
আমি যে টিমগুলোতে আছি, সেখানে AI কী করতে পারে?
সব টিমেই কাজ করে, তবে টিমে আপনি যা পারেন তার বেশি না। টিম পজ করা থাকলে AI কিছুই করবে না।

AI কাজ করবে, কন্ট্রোল থাকবে আপনার হাতে।

কানেক্ট করতে আলাদা কোনো খরচ নেই। AI কী করতে পারবে, আপনি ঠিক করবেন। চাইলে যেকোনো সময় ডিসকানেক্ট করুন।