ফি স্টেটমেন্ট
প্রতিটা পেমেন্টের একটা PDF, বাংলা বা ইংরেজিতে: সাপোর্টার কত দিলেন, ডেলিভারি চার্জ, আমাদের ফি, আর আপনার কাছে কত থাকল। রিফান্ড হলে সেটাও লেখা থাকে।
প্রতিটা পেমেন্টের আলাদা ফি স্টেটমেন্ট। লেনদেন ফিল্টার করে CSV নামান, TIN আর BIN রাখুন এক জায়গায়।
একটা কফি, একটা মেম্বারশিপ বা দোকানের একটা অর্ডার।
আপনার জন্য ফি স্টেটমেন্ট, আর যিনি সাইন ইন করে টাকা দিলেন, তার জন্য রিসিট।
PDF বা CSV, যখন লাগে।
প্রতিটা পেমেন্টের একটা PDF, বাংলা বা ইংরেজিতে: সাপোর্টার কত দিলেন, ডেলিভারি চার্জ, আমাদের ফি, আর আপনার কাছে কত থাকল। রিফান্ড হলে সেটাও লেখা থাকে।
কেউ সাইন ইন করে টাকা দিলে নিজের রিসিট PDF পেয়ে যান। আপনাকে আলাদা করে কিছু পাঠাতে হয় না।
আমাদের কাছ থেকে কোনো অ্যাড-অন কিনলে, যেমন বাড়তি স্টোরেজ, তার ইনভয়েস পাবেন। সব অ্যাড-অন পেমেন্ট আর ইনভয়েস থাকে বিলিংয়ের পেজে।
আয় আর খরচ আলাদা ট্যাবে। তারিখ, পেমেন্ট মেথড, সার্ভিস, স্ট্যাটাস বা টাকার অঙ্ক দিয়ে খুঁজে নিন।
আয়ের লেনদেন ফিল্টার করে CSV নামান, একবারে এক বছর পর্যন্ত। অ্যাকাউন্ট্যান্টকে দিতে বা নিজের শিটে রাখতে কাজে লাগে।
সাপোর্টার রিফান্ড চাইতে পারেন, আপনিও গিফট বা মেম্বারশিপের টাকা ফেরত দিতে পারেন। দোকানের অর্ডারে অর্ডারটা খুলে বেছে নিন কোন আইটেমের টাকা ফেরত যাবে। প্রতিটা রিকোয়েস্ট আমাদের টিম দেখে।
TIN, BIN আর VAT রেজিস্ট্রেশনের তথ্য রাখার জায়গা। লাগলে দেবেন, না দিলেও চলে। টিমের কেউ এটা দেখতে চাইলে আলাদা অনুমতি আর 2FA কোড লাগে।
আমাদের ফি দেওয়ার সময় আপনি উৎসে কর কেটে সরকারকে জমা দিলে, চালানের নম্বর আর সার্টিফিকেট আপলোড করুন। আমরা অ্যাপ্রুভ করলে টাকাটা আপনার ব্যালেন্সে ফিরে আসে।
আমরা আপনার আয় থেকে কোনো ট্যাক্স কাটি না, রিটার্নও জমা দিই না। কাগজগুলো গুছিয়ে রাখি, যাতে রিটার্নের কাজটা সহজ হয়।
বছর শেষে নুসরাতের ট্যাক্স রিটার্নের কাজে বসলেন তার মামা। নুসরাত সারা বছরের আয়ের CSV নামিয়ে দিলেন, সাথে কয়েকটা ফি স্টেটমেন্ট। এক বিকেলেই কাজ শেষ, কোনো খাতা খুলতে হয়নি।
নুসরাত আর এই গল্পের সবাই বানানো চরিত্র। সংখ্যাগুলো শুধু উদাহরণ, আয়ের কোনো কথা দিচ্ছি না।
প্রথম কফি থেকেই প্রতিটা পেমেন্টের কাগজ নিজে থেকে তৈরি হয়।