মূল অংশে যান

হবে নাকি Coffee? vs Patreon

Patreon সারা দুনিয়ার ক্রিয়েটরদের মেম্বারশিপ প্ল্যাটফর্ম। হবে নাকি Coffee? বানানো হয়েছে বাংলাদেশের ক্রিয়েটরদের কথা ভেবেই। সাপোর্টাররা bKash, Nagad বা কার্ডে টাকায় পেমেন্ট করেন, আর আপনিও আয় তোলেন টাকাতেই।

তথ্য যাচাই: ১৬ সেপ্টেম্বর, ২০২৬সোর্স দেখুন

টাকা আপনার কাছে কীভাবে আসে

Patreon বলছে, বাংলাদেশের ক্রিয়েটররা ব্যাংকে টাকায় (BDT) পেআউট নিতে পারেন। আয় জমা থাকে মার্কিন ডলারে, আর ব্যাংকে পাঠানোর সময় টাকায় কনভার্ট হয়।

হবে নাকি Coffee?
  1. সাপোর্টার

    bKash, Nagad বা কার্ড দিয়ে টাকায় পেমেন্ট করেন

  2. হবে নাকি Coffee?

    টাকা জমা হয় আপনার ব্যালেন্সে

  3. আপনি

    bKash, Nagad, Rocket বা ব্যাংকে তুলে নেন, ৳৫০০ থেকেই

Patreon
  1. সাপোর্টার

    Patreon-এ অনলাইনে পেমেন্ট করেন

  2. Patreon

    আপনার আয় মার্কিন ডলারে জমা রাখে

  3. ব্যাংক ট্রান্সফার, ডলার → টাকা

    Payoneer-এর মাধ্যমে: প্রতি পেআউটে ০.২৫ মার্কিন ডলার + ১.৫৫% কনভার্সন

  4. আপনার ব্যাংক

    পেআউট আসে টাকায়

Patreon-এ Payoneer ওয়ালেট বা PayPal-এর মতো আরও পেআউটের পথ আছে, প্রতিটার আলাদা ফি। আপনার জন্য কোনগুলো খোলা, Patreon-এর পেআউট গাইডে দেখে নিন।

পাশাপাশি তুলনা

ফি, পেমেন্ট আর ফিচার, দুই কোম্পানির নিজেদের পেজ থেকে নেওয়া।

মূল পার্থক্য

  • সাপোর্টাররা কীভাবে পেমেন্ট করেন

    হবে নাকি Coffee?
    bKash, Nagad বা কার্ড দিয়ে, পুরোটাই টাকায়
    Patreon
    Patreon-এর ঠিক করা অনলাইন পেমেন্ট মেথড
  • আপনি টাকা পাবেন কীভাবে

    হবে নাকি Coffee?
    টাকা তুলুন bKash, Nagad, Rocket বা ব্যাংকে
    Patreon
    বাংলাদেশের জন্য: মার্কিন ডলার থেকে টাকায় ব্যাংক ট্রান্সফার, সাথে পেআউট আর কনভার্সন ফি
  • প্ল্যাটফর্ম ফি

    হবে নাকি Coffee?
    ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত সব সার্ভিসে ৩.৫% লঞ্চ রেট
    Patreon
    নতুন পেজে ১০%, সাথে প্রসেসিং, কনভার্সন আর পেআউট ফি

ফি

  • প্ল্যাটফর্ম ফি

    হবে নাকি Coffee?
    ৩.৫%৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত সব সার্ভিসে লঞ্চ রেট; এরপর সার্ভিস আর গত মাসের ভলিউম অনুযায়ী
    Patreon
    ১০%৪ আগস্ট, ২০২৫-এর পরে পাবলিশ করা পেজের স্ট্যান্ডার্ড প্ল্যান। পুরনো পেজ লেগাসি প্ল্যানে থাকতে পারে: ৫%, ৮% বা ১১%।সোর্স
  • অন্যান্য চার্জ

    হবে নাকি Coffee?
    উইথড্র আর ট্যাক্সের বিস্তারিত:প্রাইসিং দেখুন
    Patreon
    পেমেন্ট প্রসেসিং, কারেন্সি কনভার্সন, পেআউট ফি আর ট্যাক্স আলাদাভাবে ধরা হয়সোর্স

পেমেন্ট ও পেআউট

  • সাপোর্টাররা পেমেন্ট করেন

    হবে নাকি Coffee?
    আছে: bKash, Nagad বা কার্ড (SSLCommerz), টাকায়
    Patreon
    Patreon-এর ঠিক করা অনলাইন পেমেন্ট মেথডসোর্স
  • টাকা পাবেন যেখানে

    হবে নাকি Coffee?
    আছে: bKash, Nagad, Rocket বা ব্যাংক অ্যাকাউন্ট
    Patreon
    বাংলাদেশের জন্য: মার্কিন ডলার থেকে টাকায় ব্যাংক ট্রান্সফার, প্রতি পেআউটে ০.২৫ মার্কিন ডলার + ১.৫৫%। Payoneer ওয়ালেট বা PayPal-এর মতো অন্য পথে আলাদা ফি।সোর্স
  • পেআউট কবে পাবেন

    হবে নাকি Coffee?
    bKash, Nagad বা Rocket-এ কর্মদিবসের ২৪ ঘণ্টার মধ্যে; ব্যাংকে আরও ২–৩ কর্মদিবস লাগে। ন্যূনতম ৳৫০০, আইডি ভেরিফিকেশনের পরে
    Patreon
    ফি আর ন্যূনতম সীমা নির্ভর করে পেআউট মেথডের উপর; Patreon-এর পেআউট গাইড দেখুনসোর্স

আয়ের উপায়

  • এককালীন সাপোর্ট

    হবে নাকি Coffee?
    আছে: মেসেজসহ কফি গিফট; সাপোর্টারদের অ্যাকাউন্ট লাগে না
    Patreon
    পোস্ট, কালেকশন আর ডিজিটাল প্রোডাক্ট একবারে কেনা যায়
  • মেম্বারশিপ

    হবে নাকি Coffee?
    আছে: মাসিক
    Patreon
    আছে: টিয়ার, মাসিক বা বার্ষিক, সাথে ফ্রি ট্রায়াল আর ডিসকাউন্ট
  • পোস্ট

    হবে নাকি Coffee?
    আছে: পাবলিক, মেম্বারস-অনলি বা পে-পার-পোস্ট
    Patreon
    আছে: পোস্ট আর কালেকশন আলাদা করে বিক্রি করা যায়, বা টিয়ারে রাখা যায়
  • ডিজিটাল প্রোডাক্ট

    হবে নাকি Coffee?
    আছে: সিকিউর ডাউনলোড লিংক, নির্দিষ্ট সময় পর মেয়াদ শেষ হয়
    Patreon
    আছে: শপ ট্যাব থেকে একবারে বিক্রি, মেম্বারশিপ লাগে না
  • ফিজিক্যাল প্রোডাক্ট

    হবে নাকি Coffee?
    আছে: ভ্যারিয়েন্ট, স্টক আর ডেলিভারি জোন
    Patreon
    মার্চ শুধু একটা লেগাসি প্ল্যানে, যা নতুন ক্রিয়েটরদের জন্য বন্ধ
  • ক্যাশ অন ডেলিভারি

    হবে নাকি Coffee?
    আছে: ফিজিক্যাল প্রোডাক্টের জন্য
    Patreon
    উল্লেখ নেইআমরা যে পেজ দেখেছি, সেখানে নেই

রিচ ও ভাষা

  • সাপোর্টারদের ইমেইলে পোস্ট পাঠানো

    হবে নাকি Coffee?
    শীঘ্রই আসছেআপাতত পোস্ট থাকে আপনার প্রোফাইল আর আরএসএস ফিডে
    Patreon
    আছে: মেম্বারদের কাছে ইমেইল নিউজলেটার
  • ভিডিও হোস্টিং ও লাইভস্ট্রিমিং

    হবে নাকি Coffee?
    উল্লেখ নেইএখন আমরা এটা দিই না
    Patreon
    আছে: নিজস্ব ভিডিও হোস্টিং আর লাইভস্ট্রিমিং
  • কমিউনিটি চ্যাট

    হবে নাকি Coffee?
    উল্লেখ নেইএখন আমরা এটা দিই না
    Patreon
    আছে: চ্যাট, ডিএম আর কমেন্ট
  • ইন্টারফেসের ভাষা

    হবে নাকি Coffee?
    আছে: বাংলা আর ইংরেজি, ডিফল্ট বাংলা
    Patreon
    কয়েকটা ভাষা; Patreon-এর লিস্টে বাংলা নেই

সোজা কথা: শুধু ফি দিয়ে পুরো হিসাব হয় না। Patreon-এর ১০% স্ট্যান্ডার্ড প্ল্যানে অনেক দিন ধরে গড়ে ওঠা মেম্বারশিপ টুল, ভিডিও আর কমিউনিটি ফিচার আছে। ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত সব ক্রিয়েটরের জন্য সব সার্ভিসে আমাদের লঞ্চ রেট ৩.৫%। এরপর ফি নির্ভর করবে সার্ভিস আর গত মাসের ভলিউমের উপর। রেট কার্ড আমাদের প্রাইসিং পেজে আছে। বাংলাদেশের ক্রিয়েটরদের জন্য আসল পার্থক্য হলো টাকা আপনার কাছে কীভাবে পৌঁছায়।

ফি-গুলো ১৬ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে দুই কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী। প্রসেসিং, পেআউট, কারেন্সি আর ট্যাক্স চার্জ আলাদা হতে পারে, বদলাতেও পারে। কোনো তথ্য পুরনো মনে হচ্ছে? আমাদের জানান

পুরো ক্রিয়েটর বিজনেস, এক প্ল্যাটফর্মে

সাপোর্ট দিয়ে শুরু। একই প্রোফাইল থেকে বিক্রি করুন, মেম্বারশিপ চালান, পোস্ট পাবলিশ করুন, আর বাংলাদেশের ক্রিয়েটরদের জন্য আরও সার্ভিস আসছে।

শীঘ্রই আসছে

৩০+সার্ভিস আসছে

বাংলাদেশের ক্রিয়েটররা বারবার যে টুলগুলো চান, একটা একটা করে সেগুলোই বানাচ্ছি।

  • হায়ারিং সার্ভিসেস
  • ১-অন-১ সেশন
  • গিভঅ্যাওয়ে
  • স্কুল
  • পডকাস্ট
  • ফ্ল্যাশকার্ড

নির্দিষ্ট কিছু দরকার?

কী লাগবে জানান, আমরা বানিয়ে দিতে পারি।

কোন সার্ভিস চান, জানান

কোনটা আপনার জন্য?

হবে নাকি Coffee? বেছে নিন, যদি

  • বেশিরভাগ সাপোর্টার বাংলাদেশে থাকেন আর bKash বা Nagad-এ পেমেন্ট করতে পছন্দ করেন
  • টাকায় তুলতে চান bKash, Nagad, Rocket বা আপনার ব্যাংকে
  • মেম্বারশিপের পাশাপাশি এককালীন কফি গিফট চান, ফ্যানদের সাবস্ক্রাইব করতে না বলেই
  • মার্চ বা অন্য ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করেন আর ক্যাশ অন ডেলিভারি রাখতে চান
  • চান গিফট, মেম্বারশিপ, পোস্ট আর শপ এক জায়গায় থাকুক, সাথে আরও সার্ভিস আসুক

Patreon ভালো হতে পারে, যদি

  • বেশিরভাগ পেইড মেম্বার বাংলাদেশের বাইরে থাকেন আর আগে থেকেই Patreon ব্যবহার করেন
  • আপনার মেম্বারশিপে ভিডিও হোস্টিং, লাইভস্ট্রিমিং বা কমিউনিটি চ্যাটই মূল ভরসা
  • মেম্বারদের ইমেইলে নিউজলেটার পাঠানো এখনই দরকার
  • Patreon-এ আপনার একটা জমে ওঠা পেজ আর কমিউনিটি আগে থেকেই আছে

Patreon থেকে আসতে চাইলে

নিজের সময়মতো আসুন। আগে Patreon পেজ বন্ধ করার দরকার নেই।

  1. আপনার পেজ খুলুন

    ইমেইল দিয়ে সাইন আপ করে প্রোফাইল সাজিয়ে নিন।

  2. অফারগুলো আবার সেট করুন

    আলাদা আলাদা লেভেলের জায়গায় থাকবে একটাই মাসিক মেম্বারশিপ প্ল্যান। পোস্টের জন্য আলাদা টাকা নিতে পারবেন, নয়তো শুধু মেম্বারদের জন্য রাখতে পারবেন।

  3. সাপোর্টার লিস্ট এক্সপোর্ট করুন

    Patreon-এর ক্রিয়েটর স্টুডিওতে অডিয়েন্স সেকশন থেকে অডিয়েন্স লিস্টটা সিএসভি ফাইলে ডাউনলোড করুন। তারা যেভাবে রাজি হয়েছেন, শুধু সেভাবেই যোগাযোগ করুন।

  4. অডিয়েন্সকে জানান

    Patreon, সোশ্যাল মিডিয়া আর বায়োতে নতুন লিংক শেয়ার করুন।

  5. কিছুদিন Patreon চালু রাখুন

    পেইড মেম্বাররা ক্যানসেল না করা পর্যন্ত Patreon-ই তাদের বিল করবে। তাদের একটা নির্দিষ্ট তারিখ আর আপনার সাথে যোগ দেওয়ার কারণ জানান, আর ততদিন Patreon-এ পোস্ট চালিয়ে যান।

  6. উইথড্র সেট আপ করুন

    আইডি ভেরিফাই করে bKash, Nagad, Rocket বা ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন।

জেনে রাখুন

অন্য প্ল্যাটফর্ম থেকে সাপোর্টার, মেম্বার বা অর্ডার আমরা ইমপোর্ট করি না। সাপোর্টারদের নিজেদেরই আপনার নতুন পেজে আসতে হবে। সেটআপে সাহায্য লাগলে আমরা আছি।

যোগাযোগ করুন

এক পেজ থেকেই টাকায় আয় করুন

কফি গিফট, মেম্বারশিপ, পোস্ট আর শপ, সাথে bKash, Nagad, Rocket বা আপনার ব্যাংকে টাকা তুলুন।

লঞ্চের খবর পান

ক্রিয়েটররা যা জানতে চান

Patreon না নিয়ে হবে নাকি Coffee? কেন?

আপনার অডিয়েন্স বেশিরভাগ বাংলাদেশে হলে হবে নাকি Coffee?-এ তারা bKash, Nagad বা কার্ডে টাকায় পেমেন্ট করতে পারেন, আর আপনি টাকায় তোলেন bKash, Nagad, Rocket বা ব্যাংকে। মেম্বারশিপের পাশাপাশি একই প্রোফাইলে থাকছে কফি গিফট আর ক্যাশ অন ডেলিভারিসহ শপ। তবে মেম্বাররা বেশিরভাগ দেশের বাইরে থাকলে, বা আপনি Patreon-এর ভিডিও আর কমিউনিটি টুলের ওপর নির্ভর করলে, Patreon আপনার জন্য ভালো হতে পারে।

Patreon কি বাংলাদেশের ক্রিয়েটরদের টাকায় পেমেন্ট দেয়?

Patreon-এর পেআউট গাইডে বাংলাদেশের জন্য টাকায় ব্যাংক ট্রান্সফার আছে। আপনার আয় জমা থাকে মার্কিন ডলারে, আর পেআউটের সময় কনভার্ট হয়। প্রতি পেআউটে ০.২৫ মার্কিন ডলার ফি আর ১.৫৫% কারেন্সি কনভার্সন ফি (১৬ সেপ্টেম্বর, ২০২৬-এ যাচাই করা)। Payoneer ওয়ালেট বা PayPal-এর মতো অন্য পথে আলাদা ফি আছে।

Patreon ক্রিয়েটরদের কাছ থেকে কত ফি নেয়?

৪ আগস্ট, ২০২৫-এর পরে যারা পেজ পাবলিশ করেছেন, তাদের জন্য Patreon ১০% প্ল্যাটফর্ম ফি নেয়। এর আগে পাবলিশ করা পেজ লেগাসি প্ল্যানে থাকতে পারে: ৫%, ৮% বা ১১%। পেমেন্ট প্রসেসিং, কারেন্সি কনভার্সন, পেআউট ফি আর ট্যাক্স আলাদা।

হবে নাকি Coffee?-এর ফি কত?

পেজ বানাতে টাকা লাগে না। ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত সব ক্রিয়েটরের জন্য সব সার্ভিসে আমাদের লঞ্চ রেট ৩.৫%। এরপর ফি নির্ভর করবে সার্ভিস আর গত মাসের ভলিউমের উপর। রেট কার্ড আমাদের প্রাইসিং পেজে আছে। উইথড্র আর ট্যাক্সের হিসাবও প্রাইসিং পেজে আছে। তাই শুধু একটা ফি দেখে থেমে না গিয়ে সব খরচ যোগ করে দেখুন।

Patreon-এর মেম্বারদের কি নিজে থেকে নিয়ে আসা যায়?

না। আমরা মেম্বার ইমপোর্ট করি না, পেমেন্ট প্ল্যানও সরিয়ে আনি না। Patreon থেকে অডিয়েন্স লিস্ট ডাউনলোড করে সাপোর্টারদের নতুন পেজে আসতে বলুন, আর সবাই না আসা পর্যন্ত Patreon পেজ চালু রাখুন।

Patreon-এর মতো হবে নাকি Coffee? কি ইমেইলে পোস্ট পাঠায়?

এখনো না। ইমেইলে পোস্ট পাঠানো শীঘ্রই আসছে। আপাতত পোস্ট থাকে আপনার প্রোফাইল আর আরএসএস ফিডে, আর প্রতিটা পোস্ট পাবলিক, মেম্বারস-অনলি নাকি বিক্রির জন্য, সেটা আপনিই ঠিক করেন।

Patreon কি বাংলায় ব্যবহার করা যায়?

Patreon-এর সাপোর্টেড ভাষার লিস্টে বাংলা নেই (১৬ সেপ্টেম্বর, ২০২৬-এ যাচাই করা)। হবে নাকি Coffee? চলে বাংলা আর ইংরেজিতে।

শুরু করতে কি কোনো ডকুমেন্ট লাগবে?

না। ইমেইল দিয়ে সাইন আপ করলেই হবে। প্রথমবার টাকা তোলার আগে শুধু আইডি ভেরিফাই করতে হবে।

সোর্স

Patreon প্রাইসিং পেজ ও হেল্প সেন্টার

১৬ সেপ্টেম্বর, ২০২৬-এ দুই কোম্পানির নিজেদের হেল্প আর প্রাইসিং পেজ দেখে আমরা মিলিয়েছি। নিয়ম বদলাতে পারে, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে একবার দেখে নিন।

Patreon তার মালিকের ট্রেডমার্ক। হবে নাকি Coffee? তাদের সাথে যুক্ত নয়, তাদের অনুমোদিতও নয়। কোনো তথ্য পুরনো মনে হচ্ছে? আমাদের জানান

পেজটা কি কাজে লেগেছে?

একটা ইমোজি বেছে জানান। লগইন করতে হবে না।

লঞ্চের দিন ঘনিয়ে আসছে। সবার আগে লাইনে থাকুন।

hobenakicoffee.com /

@Nashita

@Rafi

@Farhana

@Tanvir

@Tania

@Fahim

@Nadia

@Sojib

ইমেইল দিন, লঞ্চের দিন আপনিই প্রথম জানবেন।

  • লঞ্চ রেট৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত সব ক্রিয়েটরের সব সার্ভিসে ৩.৫% প্ল্যাটফর্ম ফি
  • একদম ফ্রিতে শুরু করুনআগে কোনো টাকা লাগবে না, কার্ডও না, কাগজপত্রও না
  • BDT-তে পেমেন্ট নিনসরাসরি bKash, Nagad বা ব্যাংকে

এখন যোগ দিলে ইমেইলে ফাউন্ডার টিকিট পেয়ে যাবেন।

যোগ দিলে আপনি আমাদের শর্তাবলি এবং গোপনীয়তা নীতি মেনে নিচ্ছেন।

আর্লি লঞ্চ রেট · ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত ৩.৫%