মূল অংশে যান
শেয়ার কিট

সবখান থেকে মানুষ আসুক আপনার পেজে

ওয়েবসাইটে বাটন, লাইভে অ্যালার্ট, প্রিন্টে QR কোড। যেকোনোটায় ক্লিক বা স্ক্যান করলেই মানুষ সোজা আপনার পেজে চলে আসে।

  • ক্লিক বা স্ক্যান করলে সবাই আসে আপনার পেজেই
  • ইউজারনেম বদলালেও প্রিন্ট করা QR কোড কাজ করে
  • সবকিছু বাংলায়, চাইলে ইংরেজিতেও

আপনার ওয়েবসাইটে

ওয়েবসাইট বাটন

ওয়েবসাইট উইজেট

স্ট্রিম অ্যালার্ট

লাইভে কেউ কফি পাঠালে সবাই দেখে

OBS বা Streamlabs-এ একটা লিংক বসিয়ে দিন। কেউ কফি পাঠালে বা মেম্বার হলে স্ক্রিনে তার নাম ভেসে ওঠে। টাকার অংক কখনো দেখায় না।

সোশ্যাল মিডিয়ায়

স্টোরি আর পোস্টের ছবি

বায়ো আর ডেসক্রিপশন

প্রিন্টে আর ইমেইলে

QR কোড

টেবিলে রাখার কার্ড আর দেয়ালের পোস্টার রেডি, শুধু প্রিন্ট করে নিন।

ইমেইল সিগনেচার

প্রতিটা ইমেইলের নিচে আপনার বাটন। Gmail আর Outlook-এ সোজা পেস্ট হয়ে যায়।

লোগো আর স্টিকার

আমাদের লোগো আর অ্যানিমেটেড স্টিকার। পোস্ট, স্টোরি বা ভিডিওতে বসিয়ে দিন।

কোন টুল থেকে কত এলো

কোন টুল থেকে কতজন সাপোর্ট করেছে আর কত টাকা এসেছে, অ্যাপে দেখে নিন। বাইরের কেউ এই হিসাব দেখতে পায় না।

শেয়ার কিট নিয়ে যা জানতে চান

শেয়ার কিটের কোনো টুল কি নিজেই পেমেন্ট নেয়?
না। প্রতিটা টুল মানুষকে আপনার পেজে নিয়ে আসে, পেমেন্ট হয় সেখানেই।
ছবি বা বাটনে কি কোনো সংখ্যা দেখায়?
না, ছবি আর বাটনে কখনো কোনো সংখ্যা থাকে না। শুধু ওয়েবসাইট উইজেটে চাইলে সাপোর্টার বা ফলোয়ারের সংখ্যা দেখাতে পারেন। এটা শুরুতে বন্ধ থাকে, আপনি চালু করলে তবেই দেখায়।
ইউজারনেম বদলালে আগে প্রিন্ট করা QR কোডের কী হবে?
আগের মতোই কাজ করবে। প্রতিটা কোড আর বাটনের লিংক কখনো বদলায় না, সেটা সবসময় আপনার এখনকার পেজেই নিয়ে যায়।
টিমের মেম্বাররা কি শেয়ার কিট ব্যবহার করতে পারবেন?
হ্যাঁ, যেকোনো রোলের মেম্বার টুলগুলো ব্যবহার করতে পারেন। তবে আপনি অনুমতি না দিলে স্ট্রিম অ্যালার্টের ওভারলে লিংক কেউ দেখতে পান না।

পেজ খুলুন, তারপর লিংকটা সবখানে ছড়িয়ে দিন

এই সব টুল আপনার পেজের সাথেই পাবেন। এছাড়া শীঘ্রই আসছে আরও ৩০টার বেশি সার্ভিস।